Jharkhand Exit Poll Result 2024: ঝাড়খণ্ডে ড্যাং ড্যাং করে জিতবে ইন্ডিয়া! সোরেনদের হাসি চওড়া এই সমীক্ষায়

Jharkhand Exit Poll Result 2024: ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচন দুই দফায় হলো। শেষ দফার ভোট ছিল আজ। ফল ঘোষণা শনিবার।

ভোটপর্ব মিটতেই সামনে আসছে বিভিন্ন সংবাদমাধ্যম ও সংস্থার তরফে করা এগজিট পোল। বেশিরভাগ ক্ষেত্রেই ঝাড়খণ্ডে সরকার বদলের আভাস।

Jharkhand Exit Poll Result 2024

তবে পি মার্কের সমীক্ষার চেয়েও ইন্ডিয়া জোটের আরও বড় আভাস দিল অ্যাক্সিস মাই ইন্ডিয়া। ঝাড়খণ্ডে ৮১টি বিধানসভা আসন। পি মার্ক জানিয়েছে, ইন্ডিয়া জোট পেতে পারে ৩৭ থেকে ৪৭টি আসন, এনডিএ পেতে পারে ৩১ থেকে ৪০টি, অন্যান্যরা ১ থেকে ৬টি।

পি মার্কের সমীক্ষায় জোর টক্কর হওয়ার আভাস মিলেছে। রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, হেমন্ত সোরেন সরকারের পতন ঘটলে তার অন্যতম কারণ হবে প্রতিষ্ঠান বিরোধিতা। যদিও তেমন কোনও সম্ভাবনাই নেই অ্যাক্সিস মাই ইন্ডিয়ার বুথফেরত সমীক্ষায়।

এই সমীক্ষায় দেখানো হয়েছে, ৮১টি আসনের মধ্যে ঝাড়খণ্ডে ৫৩টি (৪৯ থেকে ৫৯) আসন যেতে পারে ইন্ডিয়ার ঝুলিতে। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ থেমে যেতে পারে ২৫টি (১৭ থেকে ২৭) আসনেই। ১ থেকে ৪টি আসনে জিততে পারে জেএলকেএম। ০ থেকে ২টি আসন পাবে অন্যান্যরা। ফলে ম্যাজিক ফিগারের চেয়েও অনেক এগিয়ে ড্যাং ড্যাং করে জিতবেন হেমন্ত সোরেনরা, ধাক্কা খাবে গেরুয়া শিবির।

এই সমীক্ষায় অঞ্চলভিত্তিক ছবিও তুলে ধরা হয়েছে। উত্তর ছোটনাগপুরের ২৫টি আসনের মধ্যে এনডিএ ১১টি, ইন্ডিয়া ১২টি, ঝাড়খণ্ড লোকতান্ত্রিক ক্রান্তিকারী মোর্চা ২টি আসনে জিততে পারে। সাঁওতাল পরগনায় ১৮টি আসনের মধ্যে এনডিএ তিনটি, ইন্ডিয়া ১৫টিতে জিততে পারে।

কলহনের ১৪টি আসনে ৯টিতে ইন্ডিয়া ও পাঁচটিতে এনডিএকে এগিয়ে রাখা হয়েছে অ্যাক্সিস মাই ইন্ডিয়ার বুথফেরত সমীক্ষায়। পালামৌয়ের ৯টির মধ্যে পাঁচটিতে ইন্ডিয়া ও তিনটিতে এনডিএর জেতার সম্ভাবনা দেখানো হয়েছে। ১টি পেতে পারে অন্যান্যরা।

পছন্দের মুখ্যমন্ত্রী হিসেবে ৪১ শতাংশ মতামতদাতাই জানিয়েছেন তাঁরা হেমন্ত সোরেনকেই মুখ্যমন্ত্রী পদে দেখতে চান। বাবুলাল মারান্ডির পক্ষে সমর্থন মাত্র ১৩ শতাংশ। বিজেপির যে কোনও প্রার্থীকে মুখ্যমন্ত্রী পদে দেখার কথা জানিয়েছেন ১২ শতাংশ মতামতদাতা। জানি না, বলছেন ১০ শতাংশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+