Jharkhand Exit Poll 2024: C Voter এর এক্সিট পোল সামনে আসতেই চাপ বাড়ল বিজেপির! কী হবে এবার...

Jharkhand Exit Poll 2024: হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে ঝাড়খণ্ড বিধানভায় (Jharkhand Assembly Election 2024)। এমনটাই ইঙ্গিত c voter এর এক্সিট পোলে (Exit Poll)। ৮১ টি আসনে দু'দফায় ভোট হয়েছে সে রাজ্যে। গত ১৩ নভেম্বর এবং আজ ২০ নভেম্বর দ্বিতীয় দফার ভোট হয়েছে। মোটের উপর শান্তিপূর্ণ ভাবেই ভোট হয়েছে।

মহারাষ্ট্রের মতো ঝাড়খণ্ডেও (Jharkhand) বিজেপি একেবারে পাখির চোখ করে ঝাপিয়ে পড়ে। অনুপ্রবেশকে ইস্যু করে লাগাতার প্রচার করেন মোদী-শাহ সহ একাধিক শীর্ষ নেতৃত্ব (Jharkhand Exit Poll 2024)।

Jharkhand Exit Poll 2024

কীভাবে বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীরা ঝাড়খণ্ডে নিজেদের জায়গা শক্ত করছে তাও তুলে ধরা প্রচারে। এমনকি কংগ্রেস এবং ঝাড়খন্ড মুক্তি মোর্চার বিভিন্ন দুর্নীতিকেও হাতিয়ার করে প্রচার করে বিজেপি। পাল্টা বিজেপির একাধিক ইস্যুকে সামনে রেখে আদিবাসী এলাকাগুলিকে পাখির চোখ করে প্রচার সারে কংগ্রেস এবং ঝাড়খন্ড মুক্তি মোর্চা। কেউ কাউকে জায়গা ছাড়ে নি। এই অবস্থায় প্রচার-পাল্টা প্রচারে শেষ হাসি হাসবে কে?

C Voter এর এক্সিট পোল (Exit Poll) বলছে এবার ঝাড়খণ্ডে একেবারে 'কাটে কা টক্কর' হবে। ঝাড়খণ্ডের ৮১ টি আসনে বিজেপি জোট ৩৪ টি আসন পেতে পারে। অন্যদিকে কংগ্রেস-জেএমএম জোট ২৬ টি আসন পেতে পারে বলে C Voter এর এক্সিট পোল (Exit Poll) এর সমীক্ষায় উঠে এসেছে। শুধু তাই নয়, অন্যান্যরা সে রাজ্যে একটি আসন পেতে পারে বলেও সমীক্ষায় উঠে এসেছে।

C Voter এর এক্সিট পোল (Exit Poll) বলছে, ঝাড়খণ্ডের ২০ টি আসনে একেবারে হাড্ডাহাড্ডি লড়াই হবে। শুধু তাই নয়, এই আসনগুলির উপর বিজেপি কিংবা কংগ্রেস-জেএমএম জোটের সরকার তৈরি অনেকটাই নির্ভর করবে বলেও আভাস দেওয়া হয়েছে। বলে রাখা প্রয়োজন, বেশির ভাগ বুথ ফেরত সমীক্ষা ঝাড়খণ্ডে বিজেপির সুন্দর একটা জয়ের ইঙ্গিত দিয়েছে। কিন্তু C Voter এর এক্সিট পোল (Exit Poll) সামনে আসতেই কিছুটা হলেও চিন্তা বাড়িয়েছে বিজেপির।

নেতৃত্বের দাবি, এবার ঝাড়খণ্ডে ডবল ইঞ্জিন সরকার তৈরি হবে। বিজেপি স্বপ্ন দেখছে বলে পাল্টা দাবি ঝাড়খণ্ড মুক্তি মোর্চার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+