Jharkhand Exit Poll 2024; বাংলার পাশেই বিজেপির জয়জয়কার! খেলা ঘোরালেন হিমন্ত, চাপে হেমন্ত

Jharkhand Exit Poll 2024; এবার পরিবর্তন দেখবে ঝাড়খণ্ড (Jharkhand)। এমনটাই ইঙ্গিত Matrize এর বুথ ফেরত সমীক্ষায়। আদিবাসী অধ্যষিত প্রতিবেশি এই রাজ্যে একেবারে মাটি কামড়ে পড়েছিল বিজেপি। অসম থেকে সে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাকে উড়িয়ে নিয়ে আসা হয়।

রণকৌশল থেকে শুরু করে জোট-আসন সমঝোতা, সবকিছুর গুরু দায়িত্ব ছিল মোদী-শাহ ঘনিষ্ঠ এই নেতার উপর। সমীক্ষা (Jharkhand Exit Poll 2024) বলছে, দলের ভরসা রাখছেন অসমের মুখ্যমন্ত্রী। সে রাজ্যে স্বস্তির জয় পেতে চলেছে বিজেপি।

Jharkhand Exit Poll 2024

  • Jharkhand Exit Poll 2024: কি বলছে সমীক্ষা?

দু'দফায় ঝাড়খণ্ডে ভোট (Jharkhand Vote 2024) হয়। গত ১৩ তারিখ ছিল প্রথম দফা। আজ ২০ নভেম্বর দ্বিতীয় দফায় ভোট। Matrize এর বুথ ফেরত সমীক্ষা (Jharkhand Exit Poll 2024) বলছে, এবার ঝাড়খণ্ডে সরকার গঠন করতে পারে বিজেপি। ৮১ টি আসনের এই রাজ্যে বিজেপি জোট 42 থেকে 47 টি আসন পেতে পারে বলে বুত্রহ ফেরত সমীক্ষায় উঠে এসেছে।

অন্যদিকে ক্ষমতায় থাকা ঝাড়খণ্ড মুক্তি মোর্চা এবং কংগ্রেস জোট 25 থেকে 30 টি আসন পেতে পারে। এবং অন্যান্যরা 01 থেকে 4 টি আসন পাওয়ার জোর সম্ভাবনা আছে বলে দাবি Matrize এর বুথ ফেরত সমীক্ষায়।

যদিও এক্সিট পোল অর্থাৎ বুথ ফেরত সমীক্ষা (Jharkhand Exit Poll 2024) সব সময় ঠিক হয় না। ফলে ঝাড়খণ্ডের চূড়ান্ত ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে আগামী ২৩ নভেম্বর অর্থাৎ শনিবার। সকাল ৭টা থেকে সেখানে ভোট গননা রয়েছে।

বলে রাখা প্রয়োজন, গত ২০১৯ সালে ঝাড়খণ্ড নির্বাচন ৩০ নভেম্বর হয়। ফলাফল প্রকাশ হয় ২০ ডিসেম্বর। দীর্ঘদিনের বিজেপি সরকারকে সরিয়ে ২০১৯ সালে কংগ্রেস ও ঝাড়খণ্ড মুক্তি মোর্চার উপর আস্থা রাখে সেখানকার মানুষ। এবার সে রাজ্যে বিজেপির মূল ইস্যু ছিল, বাংলাদেশ অনুপ্রবেশ। আর সেটাই গেম চেঞ্জার হতে পারে বলে বলে দাবি বিশ্লেষকদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+