Jharkhand Assembly Election Results 2024: দুর্নীতি ইস্যু ধোপে টিকল না ঝাড়খণ্ডে, ফের ক্ষমতায় হেমন্ত সোরেন
Jharkhand Assembly Election Results 2024: মিলল না বুথ ফেরত সমীক্ষা। দুর্নীতি ইস্যু কাজ করল না৷ অনুপ্রবেশ ইস্যু খুব একটা প্রভাব ফেলতে পারল না। ঝাড়খণ্ড সরকার গঠন করা এবারও হল না বিজেপির। ঝাড়খণ্ডে সাধারণ মানুষ ভরসা রাখল হেমন্ত সোরেনের উপর। বিপুল ভোট পেয়ে জেএমএম ঝাড়খণ্ডের ক্ষমতায়।
ঝাড়খণ্ডে দুই দফায় এবার ভোট হয়। প্রথম থেকেই নির্বাচনী উত্তাপ অনেকটাই বেশি। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন গ্রেফতার হয়েছিলেন। দুর্নীতি ইস্যুতে দীর্ঘ সময় তিনি জেলে ছিলেন। শেষ পর্যন্ত জামিনে ছাড়া পেয়ে আবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হন।

বিধানসভা নির্বাচনে ঝাড়খণ্ডের অন্যতম ইস্যু দুর্নীতি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথ যোগী প্রচার করেছেন। কয়লা চুরি, বালি চুরি, পাথর চুরি সহ একাধিক দুর্নীতির অভিযোগ করা হয় বিজেপির প্রচারে। দুর্নীতি ইস্যুতে সরকারের বিরুদ্ধে ঝড় তোলা হয়েছিল।
বিজেপি ক্ষমতায় এলে ঝাড়খণ্ডে এই দুর্নীতি শেষ হবে। দুর্নীতিগ্রস্তদের সাজা দেওয়া হবে। সেই কথাও প্রচারে দাবি করা হয়। মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন সহ শাসক দলকে নাগাড়ে আক্রমণ করেছেন বিজেপি নেতৃত্ব। কিন্তু তারপরেও খুব একটা বদল হল না ভোটের ছবির। বিপুল পরিমাণ জনসমর্থন নিয়ে ঝাড়খণ্ডে জিতে ফিরলেন হেমন্ত সোরেন।
বুধ ফেরত সমীক্ষা বিজেপিকে জিতিয়ে দিয়েছিল ঝাড়খণ্ডে। কিন্তু দেখা গেল সমস্ত সমীক্ষাই উলটে গিয়েছে। ৮১ টি আসনের মধ্যে জেএমএম একাই ৩৫ টি আসন পেয়েছে। কংগ্রেস পেয়েছে ১৬ টি আসন। আরজেডি চারটি আসন পেয়েছে। জোট এবার মোট ৫৭ টি আসন পেয়েছে। অর্থাৎ তারাই আবার ক্ষমতায় ফিরছে।
এনডিএ জোট মাত্র ২৩ টি আসন পেয়েছে। সেক্ষেত্রে বিজেপি একাই ২০ টি আসন পেয়েছে। ফলে আবারও অপেক্ষা বিজেপির। বিজেপির প্রচার কাজে এল না ঝাড়খণ্ডের মাটিতে।












Click it and Unblock the Notifications