Jharkhand Assembly Election 2024: ‘ঝাড়খণ্ডকে দারিদ্রের আঁধারে রাখতে চায় হেমন্ত সোরেনের দল,’ আক্রমণ হিমন্তের
Jharkhand Assembly Election 2024: বুধবার বিধানসভা ভোটের প্রথম দফা মিটেছে ঝাড়খণ্ডে। আর তারপরেই শাসকদল ঝাড়খণ্ড মুক্তি মোর্চাকে তীব্র আক্রমণ শানালেন অসমের মুখ্যমন্ত্রী তথা ঝাড়খণ্ডে বিজেপির সহ ভোট পর্যবেক্ষক হিমন্ত বিশ্ব শর্মা (Himanta Biswa Sarma)। মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন (Hemant Soren) ঝাড়খণ্ডকে দারিদ্রের আঁধারে রাখতে চান বলে আক্রমণ হিমন্তের।
বিজেপি ক্ষমতায় এলে রাজ্যের দরিদ্রতা ঘুচবে বলেও আশ্বাস হিমন্তের। এবিষয়ে ব্যাখ্যা করতে গিয়ে ইশতেহারের (Manifesto) প্রসঙ্গ টেনে আনেন তিনি। একাধিক সমীকরণ মাথায় রেখে ঝাড়খণ্ডের জন্য বিজেপি ইশতেহার বানিয়েছে বলে দাবি হিমন্তের। একইসঙ্গে তাঁর আরও দাবি, সম্পদে সমৃদ্ধ ঝাড়খণ্ড। তাই ঝাড়খণ্ডে দরিদ্রতা থাকার কথাই নয়।

বিজেপি নেতা তথা অসমের মুখ্যমন্ত্রী এদিন বলেন, "আমাদের ইশতেহার চটজলদি বানানো হয়নি। কমপক্ষে ৪-৫ মাস ধরে ঝাড়খণ্ডের বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলে ও অন্যান্য বিজেপি শাসিত রাজ্য সরকার মডেল আলোচনা করে তবেই বানানো হয়েছে।"
হিমন্তের আরও দাবি, "ঝাড়খণ্ডের উন্নয়নে কোনওভাবেই অর্থ বাধা হয়ে দাঁড়াবে না। সম্পদের প্রাচুর্য রয়েছে এই রাজ্যে। দেশের মধ্যে সবচেয়ে সমৃদ্ধ রাজ্য হয়ে উঠতে পারে ঝাড়খণ্ড। কিন্তু জেএমএম চায় ঝাড়খণ্ডকে দারিদ্রের শৃঙ্খলে আবদ্ধ রাখতে।"
#WATCH | Ranchi, Jharkhand: Assam CM and BJP Jharkhand co-incharge Himanta Biswa Sarma says, "We have not written our election manifesto overnight. We took ideas from the governance model of BJP-governed states, talked to the people of Jharkhand, and took 4-5 months of extensive… pic.twitter.com/5C8sAPeFFG
— ANI (@ANI) November 13, 2024
বুধবার ঝাড়খণ্ডের ৪৩টি বিধানসভা কেন্দ্রে প্রথম দফার ভোট (1st Phase Vote) সম্পন্ন হয়েছে। বিকেল পাঁচটা পর্যন্ত মোট ভোট পড়েছে ৬৪.৮৬ শতাংশ। ২০১৯ সালের তুলনায় যা বেশি। সেবারে ৬৩.৯ শতাংশ ভোট পড়েছিল। ২০২৪-এ ভোটদানে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গিয়েছে বলে জানায় নির্বাচন কমিশন (Election Commission)।
প্রথম ১৫টি জেলায় উৎসবের মেজাজে ভোট হয়েছে বলে দাবি নির্বাচন কমিশনের। আদিবাসী সম্প্রদায়ের সিংহভাগ মানুষ ভোট দিয়েছেন। নির্বিঘ্নে ভোট দিতে পেরেছেন মাওবাদী উপদ্রুত এলাকার মানুষজনেরাও। এছাড়াও প্রথম ভোটার থেকে শুরু করে প্রবীণ ও বিশেষভাবে সক্ষম ভোটাররাও এদিন ভোট দিতে পেরেছেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
প্রসঙ্গত, ঝাড়খণ্ডে বিজেপির ইস্তাহারে ক্ষমতায় এলে রাজ্যের প্রত্যেক মহিলাকে মাসে ২১০০ টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। পাশাপাশি ৫০০ টাকায় প্রত্যেক পরিবারকে রান্নার গ্যাস ও বছরে ২টি গ্যাস সিলিন্ডার বিনামূল্যে দেওয়ারও আশ্বাস দেওয়া হয়েছে।
অন্যদিকে, ক্ষমতায় ফিরলে সরকারি চাকরিতে মহিলাদের ৩৩ শতাংশ পর্যন্ত সংরক্ষণ রাখা হবে বলে জানিয়েছে হেমন্ত সোরেনের দল। স্রেফ তাই নয়, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের জন্য ঋণ মকুবেরও প্রতিশ্রুতি দিয়েছে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (Jharkhand Mukti Morcha)।
ঝাড়খণ্ডে দ্বিতীয় দফার ভোট (2nd Phase Election) রয়েছে আগামী ২০ নভেম্বর। ৩৮টি আসনে হবে নির্বাচন। ভোটগণনা রয়েছে ২৩ নভেম্বর। শাসকদল জেএমএমকে আসন চ্যুত করতে মরিয়া বিজেপি। অপরদিকে জয় নিয়ে আত্মবিশ্বাসী হেমন্ত সোরেনের দলও।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications