ঝাড়খণ্ড নির্বাচন ২০২৪ : জনমত সমীক্ষায় গেরুয়া জয়ের ইঙ্গিত, হারের আশঙ্কা জেএমএম - কং জোটের
আগামী ১৩ নভেম্বর ঝাড়খণ্ডে প্রথম দফার ভোটগ্রহণ। আজ সোমবার বিকেলে ওই সব কেন্দ্রের প্রথম দফার প্রচার শেষ হয়েছে। তার পরেই সামনে এসেছে ঝাড়খণ্ডের নির্বাচনী সমীক্ষার ফলাফল। বিজেপির দিকেই পাল্লা ভারী রয়েছে সমীক্ষায়। গেরুয়া শিবিরের জোট সরকার গঠন করতে পারে। সেই ইঙ্গিত করা হয়েছে।
বিজেপির নেতৃত্বে জাতীয় গণতান্ত্রিক জোট ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে লড়াই করছে৷ আদিবাসী - জনজাতির ভোট পাওয়ার জন্য মাটি আঁকড়ে প্রচার চলেছে। তার সুফল ঝুলিতে আসতে পারে। সেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে নির্বাচনী সমীক্ষার ফলাফলে। ম্যাটিজ এজেন্সি এই সমীক্ষা চালিয়েছে।

ঝাড়খণ্ড বিধানসভার মোট আসন ৮১ টি। বিজেপির নেতৃত্বে জাতীয় গণতান্ত্রিক জোট বিধানসভায় ৪৫ থেকে ৫০ টি আসন পেতে পারে। ঝাড়খণ্ড বিধানসভা ভোট নিয়ে কেন্দ্রীয় স্তরে জোর রাজনৈতিক চর্চা চলছে। ইন্ডিয়া জোট এই রাজ্যে ভালো ফল করতে মরিয়। অন্যদিকে এনডিএ শিবির এবার এই রাজ্য দখলে মরিয়া। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, কংগ্রেস এবং রাষ্ট্রীয় জনতা দল ইন্ডিয়া শিবিরে রয়েছে। অন্যদিকে বিজেপি, এজেএসইউ, জেডি (ইইউ), এলজেপি এনডিএ শিবিরে রয়েছে।
ঝাড়খণ্ড বিধানসভায় সরকার গঠনের জন্য ৪১ টি আসন প্রয়োজন হয়। এই সংস্থার সমীক্ষায় বলা হচ্ছে, ইন্ডিয়া জোট ১৮ থেকে ২৫ টি আসন পেতে পারে। অন্য দিকে, বিরোধী শিবির জাতীয় গণতান্ত্রিক জোট ৪৫ থেকে ৫০ টি আসন পেতে পারে। অর্থাৎ, ঝাড়খণ্ডের বড় অংশের ভোটারের সমর্থন গেরুয়া শিবিরের দিকে থাকছে।
দীর্ঘ আলোচনা, সমীক্ষার পর বিজেপি, এনডিএ শিবিরে ঝাড়খণ্ডের জন্য আসন বণ্টন হয়। বিজেপি ৬৮ টি আসনে প্রার্থী দিয়েছে। এজেএসইউ ১০ টি আসনে লড়ছে। জেডিইউ দুটি আসনে ও এলজেপি একটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে।












Click it and Unblock the Notifications