সংকটে ঝাড়খণ্ডের জোট সরকার, ১ মাসের জন্য চার্টার্ড বিমান ভাড়া করার অনুমোদন হেমন্ত সোরেনের মন্ত্রিসভার

সংকটে ঝাড়খণ্ডের জোট সরকার, ১ মাসের জন্য চার্টার্ড বিমান ভাড়া করার অনুমোদন হেমন্ত সোরেনের মন্ত্রিসভার

চরম রাজনৈতিক টানাপোড়েন চলছে ঝাড়খণ্ডে। বিধায়কদের সরিয়ে িনয়ে যাওয়া হয়েছে ছত্তিশগড়ের রায়পুরে। এই টানাপোড়েন মোকাবিলায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ করল ঝাড়খণ্ড মন্ত্রিসভা। এত মাসের জন্য একটি চার্টার্ড বিমান ভাড়ার অনুমোদন দিয়েছে হেমন্ত সোরেনের মন্ত্রিসভা। মন্ত্রী এবং ভিভিআইপিদের।

সংকটে ঝাড়খণ্ডের জোট সরকার, ১ মাসের জন্য চার্টার্ড বিমান ভাড়া করার অনুমোদন হেমন্ত সোরেনের মন্ত্রিসভার

মহারাষ্ট্রের মত ঝাড়খণ্ডেও সরকার ফেলার চক্রান্ত করছে বিজেপি। হেমন্ত সোরেনের বিধায়ক পদ খারিজের আর্জি জািনয়ে রাজ্যপালের কাছে আবেদন জািনয়েছে নির্বাচন কমিশন। তারপরেই চরম রাজনৈতিক সংকট তৈরি হয়েছে ঝাড়খণ্ডে। কয়েরদিন আগে পশ্চিমবঙ্গে ঝাড়খণ্ডের তিন বিধায়ককে ৫০ কোটি টাকা সহ গ্রেফতার করেছিল পুলিশ। মনে করা হচ্ছিল হেমন্ত সোরেন সরকার ভাঙতে কংগ্রেসকে টাকা দিয়েছে বিজেপি। কারণ তিন বিধায়কই টাকার সেই উৎসের কোনও খোঁজ দিতে পারেননি।

তারপর থেকে ঝাড়খণ্ডের পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। গত পরশুই কংগ্রেস এবং আরজেডির বিধায়কদের উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে কংগ্রেস শাসিত রায়পুরে। সেখানে একটি রিসর্টে রাখা হয়েছে তাঁদের। আলাদা করে ইন্ডিগোর ৪৭ আসনের চার্টার্ড বিমান ভাড়া করে তাঁদের সেখানে িনয়ে যাওয়া হয়েছিল। তার পরের দিনই ঝাড়খন্ডের জোট সরকারের বিধায়করা রাজ্যপালের সঙ্গে দেখা করেন। কমিশন অনৈতিক ভাবে হেমন্ত সোরেনের বিধায়ক পদ খারিজ করতে চাইছে বলে অভিযোগ জানিয়েছেন তাঁরা।

ঠিক তার পরের দিন ঝাড়খণ্ডের মন্ত্রিসভা এক মাসের জন্য চার্টার্ড বিমান ভাড়া করার প্রস্তাবে সম্মতি জানিয়েছেন। ভিভিআইপি এবং বিধায়কদের দ্রুত আসা যাওয়ার জন্য একটি চার্টার্ড বিমান জরুরি বলে মনে করছেন তাঁরা সকারণই এই চার্টার্ড বিমানটি ১ মাসের জন্য ভাড়া করা হবে বলে জানানো হয়েছে।

এদিকে ঝাড়খণ্ড মন্ত্রিসভার এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে বিজেপি। তাঁরা অভিযোগ করেছেন পিকনিক করার জন্য ঝাড়খণ্ডের মন্ত্রিসভা এই টার্টর্ড বিমানটি ভাড়া করেছে। মহারাষ্ট্রের ঘটনা থেকে শিক্ষা নিয়েই ঝাড়খণ্ডে সরকার বাঁচাতে মরিয়া চেষ্টা চালাচ্ছে হেমন্ত সোরেন সরকার। কারণ তাঁরা মনে করছেন মহারাষ্ট্রের ধাঁচ এই পরিস্থিতির সুযোগ নিয়ে ঘোড়াকেনা বেচা চালাতে পারে বিজেপি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+