ঐশ্বর্য রাইয়ের বিয়ে, তাই প্যারোলে মুক্তি লালুর
লালু প্রসাদ পাঁচদিনের প্যারোলে মুক্ত, ছেলের বিয়েতে থাকবেন লালু, প্যারোলে পাঁচদিনের মুক্তি পেলেন লালু
প্যারোলে মুক্তি পাচ্ছেন লালু। বড় ছেলে তেজ প্রতাপ যাদবের সঙ্গে আরজেডি নেত্রী চন্দ্রিকা রাইয়ের কন্যা ঐশ্বর্য রাইয়ের বিয়ে। সেই বিয়ে উপলক্ষ্যেই পাঁচদিনের জন্য মুক্তি পেলেন আরজেডি সুপ্রিমো। গত ডিসেম্বরে রাঁচির এক বিশেষ সিবিআই আদালতে পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় দোষী সাব্যস্ত হয়ে জেল হয় তাঁর। তবে আপাতত তিনি চিকিৎসার জন্য রাঁচির রিমস হাসপাতালে ভর্তি। হাসপাতাল থেকেই তাঁকে আজ সন্ধ্যায় পাটনায় উড়িয়ে আনা হবে।

আগামী ১২ তারিখ তেজ প্রতাপের বিয়ে। সেখানে উপস্থিত থাকতে চেয়ে ঝাড়খন্ড হাইকোর্টে অস্থায়ী জামিনের আবেদন করেছিলেন লালুর আইনজীবিরা। গত শুক্রবার তার শুনানির কথা ছিল। কিন্তু ওইদিন ঝাড়খন্ড হাইকোর্ট চত্বরে আইনজীবিরা বিক্ষোভ প্রদর্শন করছিলেন। তাই সেই শুনানি ভেস্তে যায়। এরপরই লালু প্রসাদের আইনজীবিরা তাঁকে পারোলে মুক্তি দেওয়ার আবেদন জানান।
পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় অনেকগুলি অভিযোগ ছিল লালুর বিরুদ্ধে। এরমধ্যে দুমকা, দেওঘর ও চাইবাশা কোষাগার থেকে প্রতারণা করে অর্থ লুন্ঠনের অভিযোগে তিনি দোষী সাব্যস্ত হল। সেই থেকে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রীর ঠিকানা হয় বীরসা মুন্ডা সেন্ট্রাল জেল। কিন্তু জেলে অসুস্থ হয়ে পড়ায় তাঁকে রিমস হাসপাতালে পাঠানো হয়। মাঝে কয়েকদিন তিনি দিল্লির এইম্স হাসপাতালেও ছিলেন। গত ১ মে তাঁকে রিমস-এ ফেরত পাঠান হয়।
এর আগে গত ১৮ এপ্রিল তেজপ্রতাপের এনগেজমেন্টে ছিল। সেসময় লালু উপস্থিত থাকতে পারেননি।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications