Jharkhand Election 2024: ভোট প্রস্তুতির মাঝেই প্রধানমন্ত্রী মোদীকে চিঠি হেমন্ত সোরেনের
ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে এগিয়ে আসছে। এরই মধ্যে শাসক বিরোধী দুই গোষ্ঠী প্রচারের পারদ চড়িয়েছে। জেল থেকে জামিনে মুক্তি পেয়ে ফের মুখ্যমন্ত্রী পদে বসেছেন হেমন্ত সোরেন। এবার তিনি রাজ্যের উন্নয়নের টাকা কেন্দ্র আটকে রেখেছে বলে অভিযোগ করে সরব হয়েছেন।
এর আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে সরব হয়েছিলেন। রাজ্যের উন্নয়নের একাধিক প্রকল্পের টাকা মোদী সরকার আটকে রেখেছে বলে অভিযোগ করেছিলেন তিনি। এবার প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনও এই নিয়ে সরব হয়েছেন।

হেমন্ত সোরেন অভিযোগ করেছেন ২০২২ সাল থেকে ১,৩৬,০৪২ কোটি টাকা আটকে রেখেছে মোদী সরকার। সেই টাকা আটকে থাকার কারণে রাজ্যের উন্নয়নের কাজ করা যাচ্ছে না। গত ২৩ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সেই চিঠি লিখেছেন তিনি। সেকথা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ২৫ সেপ্টেম্বর।
সেই টাকা আটকে থাকার কারণে রাজ্যের একাধিক উন্নয়নের কাজ তাঁর সরকার করতে পারছে না বলে অভিযোহ করেছেন হেমন্ত সোরেন। তিনি অভিযোগ করেছেন বাজেটে একাধিক রাজ্যকে অনুদান হিসেবে বিপুল টাকা দেওয়া হলেও ঝাড়খণ্ডকে কোনও টাকা দেওয়া হয়নি। সেখানকার মানুষ এখনও অনেকটাই পিছিয়ে রয়েছে তারপরেও এই রাজ্যের জন্য কোনও আর্থিক বরাদ্দ করা হয়নি বলে অভিযোগ করেছেন হেমন্ত সোরেন।
প্রসঙ্গত উল্লেখ্য সামনেই বিধানসভা ভোট ঝাড়খণ্ডে। প্রচারে নেমে বিজেপি হেমন্ত সোরেনকে বিশ্বাসঘাতক বলে নিশানা করেছেন। বিজেপি নেতা হিমন্ত বিশ্বশর্মা ঝাড়খণ্ডে প্রচারে এসে এনআরসি চালু করার কথা বলেছেন। তিনি বলেছেন এবারে ঝাড়খণ্ডের মানুষ বিজেপির উপরেই আস্থা রাখবেন। এবং বিজেপিই একমাত্র যারা উন্নয়ন করতে পারবে।












Click it and Unblock the Notifications