মুসলিম বিধায়ককে জোর করে জয় শ্রীরাম বলানোর চেষ্টা বিজেপি মন্ত্রীর, দেখুন ভিডিও

ঝাড়খণ্ডের এক মন্ত্রীকে দেখা গেল জোর করে মুসলিম এক কংগ্রেস বিধায়ককে জয় শ্রীরাম বলানোর চেষ্টা করছেন।

ঝাড়খণ্ডের এক মন্ত্রীকে দেখা গেল জোর করে মুসলিম এক কংগ্রেস বিধায়ককে জয় শ্রীরাম বলানোর চেষ্টা করছেন। বিধানসভার বাইরে তাঁকে বলছেন যাতে ওই মুসলিম বিধায়ক জয় শ্রীরাম বলেন। এই ঘটনার ভিডিও ভাইরাল হতেই হইচই পড়ে গিয়েছে।

মুসলিম বিধায়ককে জোর করে জয় শ্রীরাম বলানোর চেষ্টা বিজেপি মন্ত্রীর, দেখুন ভিডিও

বিজেপি বিধায়ক তথা মন্ত্রী সিপি সিং বিধায়ক ইরফান আনসারিকে বলছেন, আমি আপনাকে বলছি জয় শ্রীরাম বলে চিৎকার করতে। তিনি আরও বলেন, আপনাদের পূর্বপুরুষ বাবরের লোক ছিলেন না, ছিলেন রামের লোক।

পাল্টা চুপ থাকেননি ইরফানও। সঙ্গে সঙ্গে বলে দেন, আপনারা রামের নাম বদনাম করছেন। এই মুহূর্তে চাকরি, বিদ্যুৎ, নিকাশির বেশি করে প্রয়োজন।

আবার বলে ওঠেন সিপি সিং, আমি আপনাকে ভয় দেখাচ্ছি না। তবে ভুলবেন না, আপনার পূর্বপুরুষেরা জয় শ্রীরামই বলতেন। তৈমুর, বাবররা আপনার পূর্বপুরুষ ছিলেন না।

প্রসঙ্গত, সিপি সিং ঝাড়খণ্ডের বিজেপি সরকারে নগরোন্নয়ন মন্ত্রী। যেখানে সারা দেশে মুসলমানদের জয় শ্রীরাম বিতর্কে উত্যক্ত করা হচ্ছে সেখানে ঝাড়খণ্ড ফের এক নয়া উদাহরণ পেশ করল বলেই ওয়াকিবহাল মহল মনে করছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+