ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচন ২০২৪: হাজারিবাগে ৮৩,৭০০ হাজার কোটি টাকার প্রকল্পের সূচনা মোদীর

ঝাড়খণ্ডে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কল্পতরুর ভূমিকায়। বিপুল পরিমাণ টাকার উন্নয়ন প্রকল্পের উন্মোচন করেছেন তিনি। সামনেই ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচন। তার আগে এই কর্মকাণ্ড বিজেপির পালে কতটা হাওয়া দেয়? সেই প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলের একাংশের থেকে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার ঝাড়খণ্ড থেকে ৮৩,৭০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের সূচনা করেছেন। ঝাড়খণ্ডের আদিবাদী অধ্যুষিত এলাকার মানুষদের উন্নয়নের কথা মাথায় রেখে এই প্রকল্প। এমনই জানানো হয়েছে।

Narendra Modi

তিনি ধরতি আবা জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযান চালু করলেন। ৭৯,১৫০ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত হবে। যার লক্ষ্য সারা দেশে উপজাতীয় সম্প্রদায়ের জন্য ব্যাপক এবং সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করা। এই প্রকল্পে ৩০ টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের ৫৪৯ টি জেলা আওতাভুক্ত। পাঁচ কোটিরও বেশি আদিবাসী উপকৃত হবে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে এই বিষয়ে।

এই প্রকল্প ১৭ টি কেন্দ্রীয় মন্ত্রক ও দফতরের সঙ্গে জড়িত। সামাজিক পরিকাঠামো, স্বাস্থ্য, শিক্ষা এবং জীবিকা সহ ২৫ টি বিষয়কে এর আওতায় রাখা হয়েছে। প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী ন্যায় মহা অভিযান (PM-JANMAN) এর অধীনে একাধিক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন এদিন নরেন্দ্র মোদী। যার অঙ্ক ১,৩৬০ কোটি টাকারও বেশি। এর মধ্যে রয়েছে ১৪০০ কিলোমিটারের কাছাকাছি রাস্তা নির্মাণ, ১২০ টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র, ২৫০ টি বহুমুখী কেন্দ্র এবং ১০ টি স্কুল হস্টেল।

প্রধানমন্ত্রী প্রায় তিন হাজার গ্রামে বিশেষভাবে দুর্বল উপজাতীয় গোষ্ঠী (PVTG) এর অন্তর্গত পরিবারের জন্য বড় ঘোষণা করেছেন। ৭৫,৮০০ টিরও বেশি পরিবারকে বিদ্যুতের আওতায় আনা হবে। অন্যান্য উদ্যোগের মধ্যে রয়েছে ২৭৫ টি মোবাইল মেডিক্যাল ইউনিট চালু করা। ৫০০ টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র, ২৫০ টি বন ধন বিকাশ কেন্দ্র স্থাপন করা। এছাড়াও সাড়ে পাঁচ হাজারের বেশি পিভিটিজি গ্রামে পাইপের মাধ্যমে জল সরবরাহ করার উদ্যোগ নেওয়া হল।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জুয়াল ওরাম, অন্নপূর্ণা দেবী এবং সঞ্জয় শেঠ। ঝাড়খণ্ড ভোটে বিজেপি ভালো ফল করতে মরিয়া। গতবার বিজেপি ঝাড়খণ্ড হাতছাড়া করেছিল। আদিবাদী ও প্রান্তিক মানুষদের উন্নয়নের বার্তা দেওয়ার মধ্যে ভোটব্যাঙ্ক শক্ত করতে চায় বিজেপি? সেই প্রশ্ন উঠছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+