Jharkhand Assembly Election Result: ম্যাজিক ফিগার পার INDI-র, বিজেপির সীতা-চম্পাইকে পেছনে ফেলল কংগ্রেস-JMM
Jharkhand Assembly Election Result 2024: ভোটগণনা শুরু হতেই ঝাড়খণ্ডে এনডিএ বনাম ইন্ডির জোর টক্কর। সকাল সাড়ে ১০টার ফলাফল বলছে ৪৮টি আসনে এগিয়ে গিয়েছে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (JMM)-সহ ইন্ডি জোট (INDI Alliance)। অন্যদিকে ২৮টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি (BJP) নেতৃত্বাধীন NDA জোট। ৫টি আসনে এগিয়ে অন্যান্যরা।
সকালে পোস্টাল ব্যালটের (Postal Ballot) প্রথম কয়েক রাউন্ডের গণনা থেকেই উত্থান পতন রয়েছে বিধানসভা নির্বাচনের ফলাফলে। ঝাড়খণ্ডে বারহাইট আসনে এগিয়ে রয়েছেন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন (Hemant Soren)। ধানওয়ার থেকে এগিয়ে রয়েছেন বিজেপির বাবুলাল মারাণ্ডি (Babulal Marandi)।

অন্যদিকে, সরাইকেল্লা থেকে পিছিয়ে গিয়েছেন জেএমএম থেকে বিজেপিতে যোগ দেওয়া চম্পাই সোরেন (Champai Soren)। জামতারায় বিজেপির সীতা সোরেনকে (Sita Soren) পেছনে ফেলে এগিয়ে গিয়েছেন কংগ্রেসের ইরফান আনসারি (Irfan Ansari)। গান্ডে আসন থেকে হেমন্ত সোরেনের স্ত্রী জেএমএম প্রার্থী কল্পনা সোরেন এগিয়ে রয়েছেন।
জামতারা আসনে বিজেপির বাজি ছিল হেমন্ত সোরেনের বৌদি সীতা সোরেন। কিন্ত ট্রেন্ড বলছে কংগ্রেসের ইরফান আনসারির কাছে ধরাশায়ী হতে পারেন বিজেপির সীতা সোরেন। সকাল সাড়ে দশটার ফলাফল অনুযায়ী সীতা সোরেন ১৪ হাজার ৪৯৫ ভোটে পিছিয়ে রয়েছেন।
কংগ্রেসের ইরফান এখনও পর্যন্ত পেয়েছেন ৩১ হাজার ৭৩৬ ভোট। অন্যদিকে, সীতা সোরেন এখনও পর্যন্ত পেয়েছেন ১৭ হাজার ২৪১ ভোট। এবারই প্রথম ভোটের ময়দানে লড়ছেন সীতা সোরেন। পরিবার ও জেএমএমের সমর্থন নেই তাঁর সঙ্গে।
জেএমএম থেকে দল বদলে বিজেপিতে যোগ দিয়েছিলেন চম্পাই সোরেন। সরাইকেল্লাতে প্রথমে পিছিয়ে থাকলেও পরে ব্যবধান বাড়িয়েছিলেন চম্পাই। জেএমএমের গনেশ মাহালিকে সাড়ে ৮ হাজারেরও বেশি ভোটে পেছনে ফেলেন তিনি। সকাল সাড়ে ১০টার ফলাফল বলছে ফের পিছিয়ে গিয়েছেন চম্পাই। প্রায় ৬ হাজার ৮০০ ভোটে পিছিয়ে গিয়েছেন চম্পাই।
ঝাড়খণ্ডে মোট ১ হাজার ২১১ জন প্রার্থী লড়ছেন বিধানসভা ভোটে। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ ৬৮টি আসনে প্রার্থী দিয়েছে। শরিক আজসু পার্টি ১০টি আসনে প্রার্থী দিয়েছে। ২টি আসনে লড়ছে জেডিইউ ও একটি আসনে প্রার্থী দিয়েছে এলজেপি। ইন্ডি জোটের মধ্যে জেএমএম প্রার্থী দিয়েছে ৪৩টি আসনে। ৩০ আসনে লড়ছে কংগ্রেস। কিছু আসনে দুই দলই প্রার্থী দিয়েছে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত












Click it and Unblock the Notifications