Jharkhand Assembly Election: মহিলা ভাতাই বাজিমাতের অস্ত্র হেমন্তর! ঝাড়খণ্ড ভোটের আগে কোন অঙ্ক কষছে BJP?

Jharkhand Assembly Election: বাংলার মতোই ঝাড়খণ্ডেও লক্ষ্মীর ভাণ্ডার মডেল। বিধানসভা ভোটের আগে জোর চর্চায় 'মুখ্য়মন্ত্রী মাইয়া সম্মান যোজনা' (Mukhyamantri Maiya Samman Yojna MMSY)। মহিলাদের অ্য়াকাউন্টে সরাসরি বার্ষিক ১২ হাজার টাকা সরকারি অনুদান (Cash Transfer)। আর এই প্রকল্পের উপর ভর করেই ফের একবার ভোটে বাজিমাত করতে পারেন মুখ্য়মন্ত্রী হেমন্ত সোরেন (Hemant Soren)। ভোটের আগে এমনই আশঙ্কায় বিজেপি (BJP)।

জেলমুক্তির পরই মহিলাদের জন্য় প্রকল্পের ঘোষণা করেছিলেন হেমন্ত সোরেন। গত ১৮ অগাস্ট চালু হয় 'মুখ্য়মন্ত্রী মাইয়া সম্মান যোজনা।' প্রকল্প চালু করেই অবশ্য় বিরোধীদের তোপ দাগেন হেমন্ত। বলেন, এই প্রকল্প অনেক আগেই চালু করা উচিত ছিল। কিন্তু মিথ্য়ে মামলায় তাঁকে ফাঁসানো হয় বলেও অভিযোগ করেন হেমন্ত সোরেন।

ঝাড়খণ্ড সরকারের (Jharkhand Government) "মুখ্যমন্ত্রী মাইয়া সম্মান যোজনা"-র মাধ্যমে প্রতি মাসে ১ হাজার টাকা আর্থিক সহায়তা পান রাজ্য়র মহিলারা। ২১ বছর থেকে ৫০ বছরের মধ্যে মহিলারা এই প্রকল্পের সুবিধা পান। নারী শিশু উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতেই প্রকল্পটি চালু করা হয়।

এখনও পর্যন্ত ২ মাসের টাকা হাতে পেয়েছেন মহিলারা। তবে ভোটমুখী ঝাড়খণ্ডে এই প্রকল্প যে ব্য়াপক সাড়া ফেলেছে, তা বলাই বাহুল্য়। চালুর মাত্র ২ মাসেই প্রকল্পে আবেদন করেছেন ৪৮ লক্ষ ১৫ হাজার ৪৮ জন মহিলা। ইতিমধ্য়ে পরিষেবাও পেয়েছেন ৪৫ লক্ষেরও বেশি মহিলা।

ভোটের আগে প্রকল্প নিয়ে জোরকদমে প্রচারে নেমেছেন হেমন্ত-জায়া কল্পনা মুর্মু সোরেনও (Kalpana Murmu Soren)। এদিকে গোটাটাই ভোটের আগে গিমিক বলে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপিও। রাজনৈতিক ফায়দা তুলতেই মহিলাদের ভাতা দেওয়ার প্রকল্প চালু করা হয়েছে বলে তোপ বিজেপির রাজ্য সভাপতি বুলবুল মারাণ্ডির (Bulbul Marandi)। ঝাড়খণ্ডবাসীর সঙ্গে হেমন্ত সোরেন প্রতারণা করছেন বলেও কটাক্ষ করেন তিনি।

তবে মহিলা ভোটব্য়াঙ্কের কথা মাথায় রাখছে বিজেপিও। ক্ষমতায় এলে নয়া প্রকল্প চালুর ঘোষণা করেছে তারা। মাইয়া সম্মান যোজনার পাল্টা গোগো দিদি যোজনা (Gogo Difi Yojana) চালুর কথা বলেছেন অসমের মুখ্য়মন্ত্রী তথা ঝাড়খণ্ড নিযুক্ত বিজেপির সহ ভোট-পর্যবেক্ষক হিমন্ত বিশ্বশর্মা (Himanta Biswa Sarma)।

ঝাড়খণ্ডে বিধানসভার (Jharkhand Assmebly) মেয়াদ ফুরোচ্ছে আগামী বছরের ৫ জানুয়ারি। তার আগে চলতি বছরের নভেম্বর বা ডিসেম্বরেই হতে পারে বিধানসভা নির্বাচন। হেমন্তের জেলমুক্তির পরই মুখ্য়মন্ত্রীর চেয়ার ছেড়ে দিতে হয় চম্পাই সোরেনকে। বিজেপিতে যোগ দিয়েছেন চম্পাই সোরেন (Champai Soren)। মুখ্য়মন্ত্রীর কুর্সিতে ফের বসেছেন হেমন্ত। ৮১ আসনে নির্বাচনের আগে তোড়জোড় রাজনৈতিক দলগুলির।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+