Jharkhand Assembly Election: জানেন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন নন, তাঁর স্ত্রী কল্পনার সম্পত্তি চমকে দেবে
Jharkhand Assembly Election 2024: ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন বারহেত বিধানসভা কেন্দ্র এবং তাঁর স্ত্রী কল্পনা সোরেন গান্ডে বিধানসভা কেন্দ্র থেকে এবার লড়াই করবেন। সম্প্রতি দুজনেই মনোনয়ন দাখিল করেছেন। দুজনেই জমা দেওয়া হলফনামায় স্থাবর, অস্থাবর সম্পদ এবং ঋণ সম্পর্কে সম্পূর্ণ তথ্য দিয়েছেন।
আর তা একেবারে চমকে দেওয়ার মতো। জমা দেওয়া তথ্য বলছে, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের থেকে অনেক বেশি সম্পত্তির মালিক কল্পনা। এমনকি বিপুল বিনিয়োগ আছে কম্পনার নামেও। আর তা কত জানেন? রইল বিস্তারিত (Jharkhand Assembly Election 2024)-

- Jharkhand Assembly Election 2024: হেমন্ত নাকি কম্পনা? কার কত সম্পত্তি?
নির্বাচন কমিশনের (Jharkhand Assembly Election 2024) দেওয়া তথ্য অনুসারে হেমন্ত সোরেনের সম্পদ ২.৫৯ কোটি টাকার বেশি। অন্যদিকে কল্পনা সোরেন ৫.৫৪ কোটি টাকার সম্পদের মালিক।
- Jharkhand Assembly Election 2024: ব্যাঙ্কে জানেন কত টাকা আছে?
ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী (Jharkhand Assembly Election 2024) হেমন্ত সোরেন 2019-20 সালে 8.08 লাখ টাকা আয়কর রিটার্ন জমা দিয়েছেন। যেখানে 2023-24 সালে 22.73 লাখ টাকা আয়কর ফাইল করেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী। অন্যদিকে কল্পনা সোরেন 2019-20 সালে 38.77 লাখ এবং বছর 2023-24 সালে 71.90 লাখ টাকা আয়কর রিটার্ন জমা দেন। হেমন্ত সোরেনের কাছে নগদ ৪৫ হাজার এবং স্ত্রীর কাছে নগদ ২.০৫ লাখ টাকা রয়েছে বলে জমা দেওয়া হলফনামায় জানানো হয়েছে।
শুধু তাই নয়, বিভিন্ন ব্যাঙ্কে হেমন্ত সোরেনের নামে 74.24 লাখ টাকা। এবং স্ত্রী কল্পনা সোরেনের নামে বিভিন্ন ব্যাঙ্কে 81.31 লাখ টাকা জমা রয়েছে। কি চমকে গেলেন তো!
- Jharkhand Assembly Election 2024: জানেন কত গয়না আছে?
প্রকাশিত খবর (Jharkhand Assembly Election 2024) অনুযায়ী, হেমন্ত সোরেনের কাছে ১৮.৯১ লাখ টাকার গয়না আছে। অন্যদিকে কল্পনা সোরেনের কাছে ৯১.৯৭ কোটি টাকার গয়না আছে। এছাড়া হলফনামায় কম্পিউটার, ইলেকট্রনিক যন্ত্রপাতি ও অন্যান্য জিনিসপত্রের বিবরণও দেওয়া হয়েছে। আর তাও কোটি টাকার কাছাকাছি।












Click it and Unblock the Notifications