বিধানসভা ভোটে ত্রিমুখী লড়াই হতে চলেছে ঝাড়খণ্ডে

ভোটের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপান উতর। যেদিকে এগোচ্ছে রাজনৈতিক গতি প্রকৃতি তাতে করে ত্রিমুখী লড়াইয়ের ক্ষেত্র প্রস্তুত হচ্ছে ঝাড়খণ্ডে।

নির্বাচনের দিন ঘোষণা হয়ে গিয়েছে ঝাড়খণ্ডে। ৩০ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত চলবে ভোট গ্রহন। ২৩ নভেম্বর প্রকাশিত হবে ফলাফল। ভোটের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপান উতর। যেদিকে এগোচ্ছে রাজনৈতিক গতি প্রকৃতি তাতে করে ত্রিমুখী লড়াইয়ের ক্ষেত্র প্রস্তুত হচ্ছে ঝাড়খণ্ডে।
আসন ভাগাভাগি নিয়ে ইতিমধ্যেই বিরোধী শিবেরের মধ্যে মতবিরোধ তৈরি হয়ে গিয়েছে। মনে করা হচ্ছে বাবুলাল মারান্ডির দল জেভিএমপি ৮১টি আসনেই প্রার্থী দেবে। তবে এখনও পর্যন্ত এই নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেননি বাবুলাল মারান্ডি।

বিধানসভা ভোটে ত্রিমুখী লড়াই হতে চলেছে ঝাড়খণ্ডে

এদিকে জেভিএম-এর মুখপাত্র সরোজ সিং জানিয়েছেন, পরিস্থিতি কোন দিকে যায় সেটা না দেখে তাঁরা কোনও অবস্থানের কথা ঘোষণা করবেন না। ইতিমধ্যেই আসন ভাগাভাগি নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে জেএমএম, কংগ্রেস, আরজেডি এবং বামেদের মধ্যে। তবে এখনও পর্যন্ত কোনও চূড়ান্ত সিদ্ধান্ত প্রকাশ করেনি তারা।
লোকসভা ভোটের আগে কংগ্রেসের সঙ্গে জেএমএমের েয চুক্তি হয়েছিল তাতে সিদ্ধান্ত হয়েছিল লোকসভা ভোটে কংগ্রেস সিংহভাগ আসনে লড়বে আর বিধানসভায় সিংহভাগ আসনের অধিকার থাকবে জেএমএমের হাতে। সূত্রের খবর বিধানসভা ভোটে জেএমএম লড়বে ৪৩-৪৫টি আসনে। কংগ্রেস লড়বে ২৫-২৭টি আসনে। আরজেডি লড়বে ৫টি আসনে। আর বামেদের ভাগ্য জুটতে চলেছে ৪টি আসন। তবে এখনও পর্যন্ত এই নিয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+