ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচন: প্রথম দফার নির্বাচনে সব থেকে ধনী প্রার্থী কারা?
সপ্তাহ ঘুরলেই ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচন৷ আগামী ১৩ তারিখ প্রথম পর্বের ভোটগ্রহণ রয়েছে। শেষ মুহূর্তের প্রচারে ঝড় তুলেছে শাসক বিরোধী সব রাজনৈতিক শিবিরই। তার মধ্যে তাক লাগিয়ে দেওয়ার তথ্য সামনে এসেছে৷ যারা নির্বাচনে লড়াই করছেন, তাদের সম্পত্তির পরিমাণ জানলে চমকে উঠতেই হয়।
এই পর্বে যে সব থেকে ধনী, তার সম্পত্তির পরিমাণ ৮০ কোটি টাকা৷ প্রথম ১০ জন ধনী প্রার্থী কারা এই প্রথম দফার নির্বাচনে? পূর্ব সিংভূমের এসটি সংরক্ষিত আসন পোটকা। সেই বিধানসভা আসনে নির্দল প্রার্থী হিসেবে লড়াই করছেন, কান্দোমনি ভূমিজ। কমিশনকে দেওয়া তথ্য অনুসারে তার সম্পত্তির পরিমাণ ৮০ কোটি টাকা।

তার পরেই রয়েছেন কংগ্রেস প্রার্থী কৃষ্ণা নন্দ ত্রিপাঠী। তিনি ডালটনগঞ্জ থেকে লড়াই করছেন। দ্বিতীয় স্থানে আছেন রাঁচি কেন্দ্র থেকে দাঁড়ানো আয়ুষ রঞ্জন। দুজনেরই সম্পত্তির পরিমাণ ৭০ কোটি টাকার বেশি। প্রথম পর্বের ভোটগ্রহণ ১৩ তারিখ। আগামী ২০ নভেম্বর হবে দ্বিতীয় পর্যায়ের ভোট। ২৩ নভেম্বর এই ফলাফল ঘোষণা করা হবে।
ঝাড়খণ্ড বিধানসভা ভোটে মোট ৬৮৩ জন প্রার্থী হলফনামা দিয়েছেন। তাদের মধ্যে একজন প্রার্থীর নথি সম্পূর্ণ ছিল না৷ ব্রজেন্দ্র হেমব্রম ( তোর্পা) নামক ওই ব্যক্তি নির্দল হিসেবে মনোনয়ন জমা দিয়েছিলেন৷ কিন্তু নথি সম্পূর্ণ না থাকার কারণে তিনি বাদ পড়েছেন।
৬৮২ জন প্রার্থীর মধ্যে ২৩৫ জনই কোটিপতি৷ মোট প্রার্থীর ৩৪ শতাংশ কোটিপতি। বিজেপি প্রার্থীদের ৮৩ শতাংশ কোটিপতি। জেএমএম প্রার্থীদের ৭৮ শতাংশ কোটিপতি। কংগ্রেসের এই অনুপাত অনেক বেশি। ৯৪ শতাংশ প্রার্থী কোটিপতি। আরজেডি প্রার্থীদের ৮০ শতাংশ কোটিপতি। প্রথম দফার প্রার্থীদের গড় সম্পদ মূল্য ২.১৬ কোটি টাকা।
অন্য দিকে, ঝাড়খণ্ড লোকতান্ত্রিক ক্রান্তিকারি মোর্চার প্রার্থীর সম্পত্তির পরিমাণ মাত্র সাত হাজার টাকা। তিনি সিসাই কেন্দ্র থেকে লড়াই করছেন। নির্দল প্রার্থী বসন্ত কুমার ডুংডুংয়ের সম্পত্তির পরিমাণ ১০ হাজার টাকা। রোশুন সুন্দির সম্পত্তির পরিমাণ ১৫ হাজার টাকা।












Click it and Unblock the Notifications