Jharkhand Election Result: রাত পোহালেই ভোটগণনা, ঝাড়খণ্ডে NDA বনাম INDI হাড্ডাহাড্ডি লড়াইয়ে নজরে ১৩ আসন
Jharkhand Assembly Election 2024: ৮১ আসনের ঝাড়খণ্ড বিধানসভায় প্রথম দফার নির্বাচন মিটেছে ১৩ নভেম্বর। বুধবার ২০ নভেম্বর ছিল দ্বিতীয় দফার ভোট। ২৩ নভেম্বর রয়েছে ভোটগণনা (Jharkhand Poll Result)। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ঝাড়খণ্ডের ১৩টি আসনে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে এনডিএ ও ইন্ডি জোটের।
ঝাড়খণ্ডে সরকার গড়তে গেলে ম্যাজিক ফিগার ৪১ ছুঁতে হবে যেকোনও জোট বা দলকে। অধিকাংশ বুথ ফেরত সমীক্ষায় (Jharkhand Exit Poll) বলা হয়েছে ঝাড়খণ্ডে ত্রিশুঙ্কু বিধানসভা হতে পারে। অর্থাৎ সংখ্যাগরিষ্ঠতার ধারেকাছে গিয়ে আটকে যেতে পারে ইন্ডিয়া বা এনডিএ জোট। আবার অনেক বুথ ফেরত সমীক্ষায় ঝাড়খণ্ডে পালাবদলের ইঙ্গিতও দেওয়া হয়েছে।

ঝাড়খণ্ডের ফলাফলে নজরে কোন ১৩টি আসন?
জামশেদপুর পশ্চিম: এই আসনে কংগ্রেস ও জেডিইউয়ের মধ্যে জোর টক্কর হতে পারে। কংগ্রেসের প্রার্থী বন্যা গুপ্তা। তাঁর বিরুদ্ধে জেডিইউয়ের প্রার্থী সরযূ রাই। বিজেপির রঘুবীর দাস মুখ্যমন্ত্রী থাকাকালীন মন্ত্রী ছিলেন সরযূ। এই আসনে সংখ্যালঘু ও ওবিসি ভোট বেশি রয়েছে। রাজনৈতিক মহলের মত, সংখ্যালঘু ভোট যেতে পারে কংগ্রেসের ঝুলিতে। ওবিসি ও বিজেপির ভোট পাবে জেডিইউ।
হাতিয়া: এই আসনে বিজেপি ও কংগ্রেসের (BJP vs Congress) লড়াইয়ের মাঝে কাঁটা নির্দল প্রার্থী। বিজেপির প্রার্থী নবীন জয়সওয়াল ও কংগ্রেসের প্রার্থী অজয়নাথ সহদেব। নির্দলে দাঁড়িয়েছেন ভরত কাশী। এমতাবস্থায় নির্দল প্রার্থীকে নিয়ে চিন্তায় বিজেপি ও কংগ্রেস দুই শিবিরই।
চাঁদনাকিয়ারি: এই আসনে প্রেস্টিজ ফাইট বিজেপির। বিরোধী দলনেতা (Leader of Opposition) অমর কুমার বাউরি এই আসনে প্রার্থী হয়েছেন। ঝাড়খণ্ড লোকতান্ত্রিক ক্রান্তিকারী মোর্চার তরফে দাঁড়িয়েছেন তিনি। অন্যদিকে জয়ের আশায় রয়েছেন কংগ্রেসের উমাকান্ত রজকও।
সারথ: সাঁওতাল পরগনার (Santhal Pargana) অন্যতম গুরুত্বপূর্ণ আসন এটি। সারথে বিজেপির প্রার্থী রণধীর সিং। জেএমএমের প্রার্থী চুন্না সিং। সাঁওতাল পরগনার ১৮টি আসনে কাদের জয়জয়কার হবে, তা কার্যত নিশ্চিত করে দেয় এই আসনের জয়ই। বলা হয়, এই আসন জিতলেই ঝাড়খণ্ডের জয় কার্যত নিশ্চিত।
বারমো: বিজেপি ও কংগ্রেসের মধ্যে জোরদার লড়াই হতে পারে এই আসনে। কয়লা বলয়ের অন্যতম গুরুত্বপূর্ণ আসন এটি। জেকেএলএমের প্রার্থী জয়রাম মাহাত এই আসনে বড় চ্যালেঞ্জ। তবে এই বিজেপির জয় পাওয়া সহজ হতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল।
দুমরি: এই আসনেও প্রভাব রয়েছে জয়রাম মাহাতর। ঝাড়খণ্ড মুক্তি মোর্চার (JMM) প্রার্থী বেবি দেবী এই আসনে লড়ছেন। জেকেএলএমের প্রভাব কাটিয়ে হেমন্তর দল জেএমএমের জয় কিছুটা হলেও কঠিন হবে এই আসনে।
এছাড়াও বরকাগাঁও আসনে কংগ্রেস ও বিজেপির জোর টক্কর হতে পারে। জামতারা আসনেও কঠিন প্রতিরোধের সম্মুখীন হতে পারে ইন্ডি জোট। এই আসনে শক্তিশালী ঘাঁটি থাকলেও সীতা সোরেনের (Sita Soren) বিজেপিতে যোগদানের পর থেকেই জামতারা নিয়ে ভাবছে কংগ্রেসও। এছাড়াও জামা, মহাগমা, নালা ও ভবনাথপুরা, বিশরামপুর বিধানসভা কেন্দ্রগুলিতে বিজেপি ও জেএমএমের জোর টক্কর হতে পারে বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications