Jharkhand Election 2024: ঝাড়খণ্ডে দাঁড়িয়ে রাহুল ও হেমন্তকে বিঁধলেন শাহ, মোদীকে কটাক্ষ খাড়গের

Jharkhand Election 2024: ঝাড়খণ্ডে দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচন ২০ নভেম্বর। তার আগে প্রচারে তুঙ্গে রাজনৈতিক তরজা।

আজ দুমকা ও মধুপুরে দাঁড়িয়ে ঝাড়খণ্ডের বিদায়ী মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন ও কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে নিশানা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পাল্টা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিঁধলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।

Jharkhand Election 2024

দুমকার জনসভা থেকে অমিত শাহ বলেন, কংগ্রেসের সাহায্যে পিছনের দরজা দিয়ে মুসলিমদের সংরক্ষণ বাড়াতে চাইছেন হেমন্ত সোরেন। তবে হেমন্ত সোরেন, রাহুল গান্ধীদের এই পরিকল্পনা বাস্তবায়িত করতে দেবে না বিজেপি। অনুপ্রবেশকারীদের ইস্যুতেও হেমন্ত সোরেনের কড়া সমালোচনা করেছেন শাহ।

শাহের দাবি, অনুপ্রবেশকারীরা এসে জনজাতি মহিলাদের বিয়ে করছেন। তাতে জনজাতির সংখ্যা কমছে। এর জন্য হেমন্ত সোরেনই দায়ী। জনজাতিদের জমি কেড়ে নেওয়ার অপচেষ্টাও রুখবে বিজেপি। মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন ১০ বছরে ঝাড়খণ্ডের জন্য যেখানে ৮৪ হাজার কোটি টাকা বরাদ্দ করেছিলেন, সেখানে নরেন্দ্র মোদী দিয়েছেন ৩ লক্ষ ৯০ কোটি টাকা।

অমিত শাহ বলেন, হেমন্ত সোরেন টানা দুর্নীতিতে যুক্ত, প্রচুর টাকা লুঠ করেছেন। ক্ষমতার লোভে তিনি আরজেডি ও কংগ্রেসের কোলে গিয়ে বসেছেন, যে দলগুলি ঝাড়খণ্ড তৈরির বিরোধিতা করেছিল।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কেন্দ্রীয় সরকারের জন্য নকশাল বা মাওবাদী কার্যকলাপ ঝাড়খণ্ডে কমেছে। ২০২৫ সালের মার্চের মধ্যে তা পুরোপুরি বিনাশ করা হবে। ২৩ নভেম্বরের পর ঝাড়খণ্ডে বিজেপি সরকার গঠিত হলে বিভিন্ন প্রকল্পের জন্য ভূমিহারাদের বাসস্থানের বন্দোবস্ত করা হবে, এমন পরিকাঠামো তৈরি হবে যাতে যুবদের কাজের খোঁজে ভিনরাজ্যে যেতে না হয়।

মধুপুরের জনসভা থেকে অমিত শাহ বলেন, রাহুল গান্ধী বড় বড় প্রতিশ্রুতি দিয়েই বিদেশে চলে যান। আর বিজেপি যা প্রতিশ্রুতি দেয় তার বাস্তবায়ন করে দেখায়। অনুপ্রবেশকারীরা কাজ ছিনিয়ে নিচ্ছে। যুবসমাজ বিপন্ন। অপরাধ বাড়ছে। আদালত অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে বের করতে বলেছে। কেন্দ্র রাজি হলেও হেমন্ত সোরেন রাজি নন।

শাহ আরও বলেন, ইউপিএ জমানায় জঙ্গিরা ভারতে নাশকতা চালাত, আবার মানুষ মেরে বিরিয়ানি খাওয়ারও সুযোগ পেত। নরেন্দ্র মোদী সার্জিকাল ও এয়ার স্ট্রাইকের মাধ্যমে জঙ্গি দমন করেছেন। ২০২৭ সালের ডিসেম্বরের আগে ভারতের অর্থনীতি বিশ্বে তৃতীয় স্থানে চলে আসবে বলে জানান শাহ।

এদিন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে সাংবাদিকদের বলেন, দেশের প্রধানমন্ত্রী যেভাবে দিনের ২৪ ঘণ্টা, নিজের এনার্জি শুধু একটি ছোট রাজ্যের ভোট জিততে কাজে লাগাচ্ছেন তা আগে কখনও হয়নি। প্রধানমন্ত্রী মোদী মানুষের জন্য কাজ করছেন না, নিজের চেয়ার বাঁচানোর চেষ্টা করছেন।

মুদ্রাস্ফীতি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় সরকারের ভূমিকার সমালোচনা করে খাড়গে বলেন, প্রধানমন্ত্রী গরিবের জন্য কাজ করেন না। যা করেন তা নিজের জন্য। তিনি ২৫ বছর গুজরাতে ক্ষমতায় থেকে কি দারিদ্র্য দূর করতে পেরেছেন? পাঁচশো কিলোমিটারের বুলেট ট্রেনের জন্য ৩ লক্ষ কোটি টাকা খরচের কোন দরকার?

বিজেপি বিভাজনের রাজনীতি করে, এসসি, এসটি ও ওবিসিদের জন্য সংরক্ষণ বাড়ানোর প্রক্রিয়ায় বাধা দেয় বলেও অভিযোগ খাড়গের। তিনি বলেন, ৪৩টি আসনে ভোট হয়েছে। ঝাড়খণ্ডে ইন্ডিয়া জোটই সরকার গড়বে। মহিলাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে খাড়গে বলেন, মাইয়াঁ সম্মান যোজনায় ১ হাজার টাকার পরিবর্তে ডিসেম্বর থেকেই আড়াই হাজার টাকা দেওয়া হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+