Jharkhand Election 2024: গাড়ির টায়ারে টাকা পাচার! ভোটের ঝাড়খণ্ডে বাজেয়াপ্ত বিপুল নগদ, ইন্ডিকে তুলোধনা BJP-র

Jharkhand Assembly Election 2024: দ্বিতীয় দফার ভোটের আগে এবার ঝাড়খণ্ডে বিপুল পরিমাণ নগদ টাকা বাজেয়াপ্ত (cash seized) করল আয়কর দফতর। গাড়ির অতিরিক্ত চাকার টায়ারের (Spare tyre) ভেতরে লুকিয়ে পাচার করা হচ্ছিল টাকা। নাকা চেকিং চলাকালীন ধরে ফেলে পুলিশ। টায়ার কেটে নয় নয় করে ৫০ লক্ষ টাকার বান্ডিল উদ্ধার করে পুলিশ।

ভোটের ঝাড়খণ্ডে প্রত্যেক সীমান্তে কড়া নজরদারি চালাচ্ছে প্রশাসন। সেইমতো গিরিডি জেলার ঝাড়খণ্ড-বিহার সীমান্তে চলছিল নাকা চেকিং। দেওরি থানার তরফে পরপর গাড়ি চেকিং করছিলেন পুলিশ আধিকারিকরা। গাড়ি আটকে তল্লাশি চালানো হয়। গাড়িতে থাকা স্পেয়ার টায়ার বা বাড়তি চাকা দেখে সন্দেহ হওয়ায় তা কাটতেই চক্ষু চড়কগাছ পুলিশের। বেরিয়ে এল পরপর টাকার বান্ডিল।

JHARKHAND

গোটা ঘটনার ভিডিয়ো শেয়ার করে রাজ্যের শাসকদল ঝাড়খণ্ড মুক্তি মোর্চাকে (JMM) তীব্র আক্রমণ শানিয়েছেন গোড্ডার বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে (Nishikant Dubey)। হেমন্ত সোরেনের জেএমএম ও তাদের শরিক কংগ্রেসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেন নিশিকান্ত। ভিডিয়োতে দেখা যায়, টায়ারটিকে কোনওমতে অল্প কেটে হাত ঢুকিয়ে একের পর এক বান্ডিল বের করছে পুলিশ।

এক্স হ্যান্ডেলে ভিডিয়োর ক্যাপশনে বিজেপি সাংসদ (BJP MP) লেখেন, "দুর্নীতি ও টাকার পাহাড় দেখতে গেলে ঝাড়খণ্ডে আসতেই হবে। ৫০ লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছে আয়কর দফতর ও নির্বাচন কমিশন। ভোটকে বিপথে চালিত করতে এটাই জেএমএম ও কংগ্রেসের জোগাড়।"

টাকার গরম দেখিয়ে ভোটারদের প্রাভাবিত করার চেষ্টা করা হচ্ছে বলেও ইন্ডি জোটের (INDI alliance) বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন নিশিকান্ত দুবে। ভিডিয়ো শেয়ার করে একই সুরে সুর মেলালেন বিজেপির রাজ্য সভাপতি বাবুলাল মারাণ্ডিও (Babulal Marandi)।

প্রথম দফার ভোটের পরই এই বিপুল পরিমাণ অর্থ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। কোথা থেকে আসছিল টাকা, কীসের উদ্দেশ্যে পাচার করা হচ্ছিল, সবটা খতিয়ে দেখছে পুলিশ। প্রসঙ্গত, ভোটমুখী মহারাষ্ট্রেও ১২৫ কোটি টাকা তছরুপের অভিযোগ উঠেছে।

বুধবার ঝাড়খণ্ডের ৪৩টি বিধানসভা কেন্দ্রে প্রথম দফার ভোট সম্পন্ন হয়েছে। বিকেল পাঁচটা পর্যন্ত মোট ভোট পড়েছে ৬৪.৮৬ শতাংশ। ঝাড়খণ্ডে দ্বিতীয় দফার ভোট রয়েছে আগামী ২০ নভেম্বর। ৩৮টি আসনে হবে নির্বাচন। ভোটগণনা রয়েছে ২৩ নভেম্বর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+