Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Jharkhand Assembly Election 2024: ঝাড়খণ্ড বিধানসভা ভোটের আগে আসন নিয়ে মনোমালিন্য আরজেডির, বেকায়দায় ইন্ডি?

Jharkhand Assembly Election 2024: ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচনের আগে ফের ইন্ডি জোটে (INDI alliance) ডামাডোল। আসন রফা নিয়ে অসন্তোষ আরজেডির (RJD)। দলকে পর্যাপ্ত আসন (seat sharing) দেওয়া হচ্ছে না বলে দাবি। রবিবার এমনই জানিয়েছেন রাষ্ট্রীয় জনতা দলের রাজ্য সভাপতি সঞ্জয় সিং।

এদিন সঞ্জয় সিং বলেন, "জোট শরিকরা খোলসা করে আসন রফা নিয়ে কথা বলছে না। আমরা ২২টি আসন চেয়েছি। এনিয়ে ফের আমরা আলোচনায় বসব।" অপর আরজেডি নেতা তথা ঝাড়খণ্ডের মন্ত্রী সত্যানন্দ ভক্ত জানান, "গত বিধানসভা নির্বাচনে যে সমস্ত আসনে দলের প্রার্থীরা জয়ী হয়েছিলেন, সেই আসনগুলিই এবারে দাবি করা হয়েছে।"

sanjay singh yadav

শরিকদের সঙ্গে মনোমালিন্য প্রসঙ্গে তিনি আরও বলেন, "পরিবারের মধ্যেই মতপার্থক্য থাকে। ইন্ডি জোটের মতো বড় জোটেও নানা বিষয়ে মতের অমিল হবেই। আমরা যেসমস্ত আসন জিতেছিলাম সেগুলিই এবারে চাইছি। ৫০ শতাংশ সমস্যাই সমাধান করেছি আমরা। তাই আরজডি যেখানেই প্রার্থী দেবে সেখানেই জিতবে।"

ইন্ডির অন্দরে যখন আসন রফা নিয়ে মনোমালিন্য চলছে, তখন ভোটমুখী ঝাড়খণ্ডে প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। প্রথম তালিকায় ৬৬ জনের নাম ঘোষণা করেছে বিজেপি। শরিকদের মধ্যে ১০ আসনে অল ঝাড়খণ্ড স্টুডেন্ট্স ইউনিয়ন, ২ আসনে জেডিইউ এবং ১টি আসনে প্রার্থী দেবে এলজেপি।

অপরদিকে আরজেডি লড়ছে ঝাড়খণ্ডের ক্ষমতাসীন দল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা ও কংগ্রেসের সঙ্গে (JMM and Congress)। ঝাড়খণ্ডে প্রথম দফার বিধানসভা ভোট ১৩ নভেম্বর। দ্বিতীয় দফার ভোট রয়েছে ২০ নভেম্বর। ভোটগণনা হবে ২৩ নভেম্বর।

ঝাড়খণ্ডে মোট ২.৬০ কোটি ভোটার দাঁড়াবেন ভোটের লাইনে। এদের মধ্যে প্রথমবার ভোট দেবেন ১১.৮৪ লক্ষ ভোটার। বিশেষভাবে সক্ষম ও তৃতীয় লিঙ্গ এবং প্রবীণ ভোটার মিলিয়ে রয়েছেন ১.১৩ লক্ষ।

২০১৯ সালে শেষ বিধানসভা নির্বাচনে ৮১টি আসনের মধ্যে ৩০টিতে জিতেছিল জেএমএম, কংগ্রেস ১৬টিতে ও ১টি আসনে জিতেছিল আরজেডি। তিনটি দল একজোট হয়ে ঝাড়খণ্ডে সরকার গঠন করে। অপরদিকে ২৫টি আসন জিতে ঝাড়খণ্ড হারাতে হয়েছিল বিজেপিকে। মাত্র দুটিতে জয়ী হয়েছিল আজসু পার্টি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+