Jharkhand Assembly Election 2024: বাংলাদেশি-রোহিঙ্গাদের পাশে জেএমএম সরকার! তোপ মোদীর
Jharkhand Assembly Election 2024: সামনেই ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচন। আর সেই নির্বাচনকে কেন্দ্র করে ক্রমশ চড়ছে পারদ। আর এর মধ্যেই ঝাড়খণ্ড মুক্তি মোর্চার সরকারকে তীব্র আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঝাড়খণ্ডের জামশেদপুরে এদিন সভা করেন তিনি। রোড শো করার কথা থাকলেও আবহাওয়ার কারণ তা বাতিল হয়ে যায়।
তবে জনসভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Prime Minister Narendra Modi)। আর সেই সভা থেকেই ক্ষমতায় থাকা হেমন্ত সোরেন সরকারকে একহাত নেন। বলেন, ধীরে ধীরে অপরাধের স্বর্গরাজ্য হয়ে উঠছে ঝাড়খণ্ড। এই রাজ্যের মহিলারা সুরক্ষিত নয়। এমনকি অনুপ্রবেশের কারণে ঝাড়খণ্ডের মানুষেরা নিরাপত্তাহীনতায় ভুগছে বলেও এদিন মন্তব্য করেন প্রধানমন্ত্রী (Jharkhand Assembly Election 2024)।

এই প্রসঙ্গে তাঁর দাবি, জেমএম (JMM) সরকার বাংলাদেশি এবং রোহিঙ্গাদের পাশে আছে। শুধু তাই নয়, অনুপ্রবেশকারী এবং চরমপন্থীরা ঝাড়খণ্ড মুক্ত্রি মোর্চায় মাথা চাড়া দিচ্ছে। আর সেটা হচ্ছে কারন কংগ্রেসের ভূত সে দলের মধ্যে ঢুকে পড়েছে। আর যখনই কংগ্রেসের ভূত কোনও দলের ভিতরে ঢুকে পড়ে তখন সে দল এজেন্ডা হারায়। শুধু তাই নয়, তুষ্টির রাজনীতি নিয়েও একহাত নেন হেমন্ত সোরেন সরকারকে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Prime Minister Narendra Modi) এদিন আরও বলেন, ঝাড়খন্ড হাইকোর্ট অনুপ্রবেশ ইস্যুতে একটি প্যানেল গঠন করে স্বচ্ছ তদন্তের নির্দেশ দেয়। কিন্তু বর্তমান সরকার অনুপ্রবেশর কথা মানতে নারাজ বলে তোপ দাগেন প্রধানমন্ত্রী। সাঁওতাল পরগনা এবং কলহারে বাংলাদেশি এবং রোহিঙ্গাদের অনুপ্রবেশ বড় সমস্যা। আর এর ফলে রাজ্যের জনবিন্যাস ক্রমশ বদলে যাচ্ছে বলেও এদিন ঝাড়খণ্ডের জেএমএম সরকারকে একহাত নেন। আর এহেন দাবি ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা।
বলে রাখা প্রয়োজন, সামনেই একাধিক রাজ্যের বিধানসভা নির্বাচন। লোকসভা নির্বাচনে আশানুরূপ ফল হয়নি বিজেপির। এই অবস্থায় জম্মু-কাশ্মীর সহ একাধিক রাজ্যের বিধানসভা ভোট মোদী-শাহের কাছে খুবই গুরুত্বপূর্ণ। বিজেপির নজরে রয়েছে ঝাড়খণ্ডের নির্বাচনও (Jharkhand Assembly Election 2024)।
যে কোনও মূল্যে সেই রাজ্যে ক্ষমতা ফিরে পেতে মরিয়া কেন্দ্রের শাসকদল। বিশেষ করে এবার সাঁওতাল ভোট নিজেদের ব্যগে ফেরাতে একেবারে মাটি কামড়ে নজর করছে বিজেপি। সভার পাশাপাশি এদিন সে রাজ্যের জন্য একাধিক প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উদ্বোধন করেন ছয়টি বন্দে ভারত এক্সপ্রেসও।












Click it and Unblock the Notifications