Jharkhand Assembly Election 2024: ঝাড়খণ্ডে বাড়ছে মুসলিম, 'জাতীয় সমস্যা', দাবি নিশিকান্ত দুবের

Jharkhand Assembly Election 2024: সামনেই ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচন। তার আগে বিতর্ক বাড়ালেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। ঝাড়খণ্ড জেলায় মুসলিমদের জনসংখ্যা বেড়েছে। এটি জাতীয় সমস্যা। এমনই মনে করছেন এই বিজেপি সাংসদ। তাই নিয়েই শুরু চাপানউতোড়।

নিশিকান্ত দুবে দাবি করেন, সারা দেশে মুসলিম জনসংখ্যা চার শতাংশ বেড়েছে। বিজেপি সাংসদ যোগ করেছেন, সাঁওতাল পরগনার মুসলিম জনসংখ্যা বেড়ে ১৫ শতাংশে পৌঁছেছে। এর মধ্যে ১১ শতাংশ 'বাংলাদেশি অনুপ্রবেশকারী'। দুবে অভিযোগ করেছেন যে সংখ্যা বৃদ্ধি একটি জাতীয় সমস্যা এবং নির্বাচনী বিষয় নয়।

nishikant dubey

১৯৫১ সালে মুসলমানদের জনসংখ্যা ছিল ৯ শতাংশ। আজ সেটি বেড়ে ২৪ শতাংশ হয়েছে। সারা দেশের মধ্যেই মুসলমানরা চার শতাংশ বৃদ্ধি পেয়েছে। সাঁওতাল পরগনায় ১৫ শতাংশ বেড়েছে মুসলিম জনসংখ্যা। এর মধ্যে ১১ শতাংশই বাংলাদেশি অনুপ্রবেশকারী। ঝাড়খণ্ড রাজ্য সরকার এটি স্বীকার করছে। এই কথা সংবাদ সংস্থা এএনআইকে তিনি বলেছেন।

তিনি কংগ্রেস এবং ঝাড়খণ্ড মুক্তি মোর্চাকেও নিশানা করেছেন। এই দুই দল সাঁওতাল পরগনার আদিবাসীদের নিয়ে মাথা ঘামায় না। এই কথা খেদের সঙ্গে জানিয়েছেন নিশিকান্ত দুবে৷ তিনি রীতিমতো এই বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।

এই বিষয়টি ঝাড়খণ্ড সরকার মেনে নিচ্ছে। ভোটব্যাঙ্কের রাজনীতির কারণে এটা হচ্ছে। কংগ্রেস, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা কেউই আদিবাসীদের নিয়ে উদ্বিগ্ন নয়। এই দাবি করেছেন বিজেপি সাংসদ। তিনি আরও বলেছেন, যতক্ষণ না বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানো হবে, ততক্ষণ পর্যন্ত ভারতীয় জনতা পার্টি শান্তিতে বসবে না। এটি নির্বাচনের ইস্যু নয়, এটি জাতীয় ইস্যু। " ঝাড়খণ্ডে কীভাবে মুসলিম সংখ্যা বেড়েছে, সেই বিষয়ে তাঁর কাছে প্রমাণও আছে৷ এই কথাও জানিয়েছেন তিনি।

তবে, মুসলিম জনসংখ্যা বৃদ্ধি নিয়ে এই প্রথম মন্তব্য করলেন না বিজেপি সাংসদ। এর আগে জুলাই মাসে লোকসভা ভবনে বক্তব্য রাখার সময়েও তিনি এমন কথা বলেছেন। নিশিকান্ত দুবে মুসলিম জনসংখ্যার তাৎপর্যপূর্ণ বৃদ্ধির কথা উল্লেখ করে জাতীয় নাগরিক পঞ্জি (NRC) করার আহ্বান জানান। তিনি পশ্চিমবঙ্গের মালদহ ও মুর্শিদাবাদ জেলাকে কেন্দ্রশাসিত অঞ্চল করারও দাবি জানিয়েছিলেন।

এবার ঝাড়খণ্ড বিষয়ে মন্তব্য করলেন বিধানসভা নির্বাচনের আগে। তিনি আরও যোগ করেছেন, ঝাড়খণ্ডের বেশিরভাগ মহিলা যারা আদিবাসী কোটার অধীনে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তারা মুসলিম পুরুষদের সঙ্গে বিবাহিত ছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+