Jharkhand Assembly Election 2024: অনুপ্রবেশকারীদেরও সস্তায় LPG দেবে কংগ্রেস! সমর্থন জেএমএমের, ‘ধিক্কার’ BJP-র

Jharkhand Assembly Election 2024: দ্বিতীয় দফার ভোটের আগে ফের অনুপ্রবেশ ইস্যুতে সরগরম ঝাড়খণ্ডের রাজনীতি। ক্ষমতায় এলে অনুপ্রবেশকারীদেরও (Infiltrators) সস্তায় এলপিজি গ্যাস (LPG)) দেওয়ার ঘোষণা করার অভিযোগ কংগ্রেস নেতার বিরুদ্ধে। আর এতেই মাথাচাড়া বিতর্কের। তুমুল সমালোচনার মাঝে শরিক কংগ্রেসের পাশেই দাঁড়াল মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের দল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (JMM)।

সম্প্রতি একটি জনসভায় ঝাড়খণ্ডে কংগ্রেসের (AICC In charge) ইনচার্জ গুলাম আহমেদ মীর ঘোষণা করেন, "সরকার গঠন করা মাত্রই ১ ডিসেম্বর থেকে ৪৫০ টাকায় সকলকে দেওয়া হবে রান্নার গ্যাস। হিন্দু, মুসলিম এমনকী অনুপ্রবেশকারীদেরও সস্তায় দেওয়া হবে এলপিজি গ্যাস।"

LPG

কংগ্রেস নেতার এই মন্তব্যের পরই তুমুল সমালোচনা ধেয়ে আসে। এদিন শরিক দলের পাশে দাঁড়িয়ে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার মুখপাত্র মনোজ পাণ্ডে বলেন, "এলপিজি গ্যাস সকলকে দেওয়ার কথাই বলেছেন কংগ্রেসের মীর। আমরা জুমলাবাজিতে বিশ্বাস করি না, আমরা হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, দলিত জাতিধর্ম নির্বিশেষে সকলকে দেওয়ার কথা বলেছি।"

অনুপ্রবেশকারী মন্তব্যের ব্যাখা দিয়ে কার্যত সাফাই জেএমএম নেতার। তিনি আরও বলেন, " বিজেপির চোখে সব অনুপ্রবেশকারীই মুসলিম। মীর বাবু সকলকে এলপিজি দেওয়ার কথা বলতে চেয়েছেন। অনুপ্রবেশকারী বলতে উনি মুসলিমদের দেওয়ার কথা বুঝিয়েছেন। যারা এখানের নাগরিক তাদের দেওয়ার কথাই বলতে চেয়েছেন। ৪৫০ টাকাতেই রান্নার গ্যাস দেওয়া হবে।"

কংগ্রেস নেতার ওই মন্তব্যের পর প্রথম সরব হন কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান (Shivraj Singh Chauhan)। ঝাড়খণ্ডের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। "বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীদের গ্যাস দেওয়ার কথা বলছেন কংগ্রেস নেতা। রাজ্য বিপদে রয়েছে, রাজ্যবাসীকেই রক্ষা করতে হবে," বলেন শিবরাজ।

কংগ্রেস নেতার সমালোচনা করে এক্স হ্যান্ডেলে সরব হন বিজেপির জাতীয় মুখপাত্র সিআর কেশাভনও। কংগ্রেসের বিরুদ্ধে ভেদাভেদের রাজনীতি করার অভিযোগ আনেন তিনি। অবৈধ অনুপ্রবেশকারীদের গ্যাস দেওয়ার কথা কীভাবে বলছে কংগ্রেস? প্রশ্ন বিজেপি মুখপাত্রের। কংগ্রেস তোষণের রাজনীতি করছে বলেও অভিযোগ করেন তিনি।

মহারাষ্ট্রের সভা থেকে এনিয়ে সরব হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও (Narendra Modi)। বলেন, "ঝাড়খণ্ডের এক কংগ্রেস নেতা অনুপ্রবেশকারীদের সস্তায় গ্যাস সিলিন্ডার দেওয়ার কথা বলেছেন। অনুপ্রবেশকারীদের পুজো করতে চায় কংগ্রেস। রোহিঙ্গা ও বাংলাদেশিদের সস্তায় গ্যাস সিলিন্ডার দেবে কংগ্রেস। ওরা গরিবের শত্রু। ভোট পাওয়ার লোভে কংগ্রেস আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে।"

বুধবার ঝাড়খণ্ডের ৪৩টি বিধানসভা কেন্দ্রে প্রথম দফার ভোট সম্পন্ন হয়েছে। বিকেল পাঁচটা পর্যন্ত মোট ভোট পড়েছে ৬৪.৮৬ শতাংশ। ঝাড়খণ্ডে দ্বিতীয় দফার ভোট রয়েছে আগামী ২০ নভেম্বর। ৩৮টি আসনে হবে নির্বাচন। ভোটগণনা রয়েছে ২৩ নভেম্বর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+