Jharkhand Assembly Election 2024: ঝাড়খণ্ডে ভোট ময়দানে জোটবদ্ধ জেএমএম-কংগ্রেস, ৭০ রেখে বাকি ১১ আসন ছোট শরিকদের

Jharkhand Assembly Election 2024: ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে জোটবদ্ধ হয়ে লড়বে জেএমএম ও কংগ্রেস (JMM Congress Alliance)। মোট ৮১টি বিধানসভা আসনের মধ্যে ৭০টিতে প্রার্থী দেবে দুই শরিক দল। শনিবার ঘোষণা করলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন (Hemant Soren)।

তবে বাকি ১১ আসন নিয়ে ইন্ডি জোটের শরিকদের সঙ্গেও কথা চলছে বলে জানান মুখ্যমন্ত্রী। হেমন্ত সোরেন এদিন বলেন, "আসন রফা নিয়ে এখনই সবিস্তারে জানানোর সময় আসেনি। আমাদের শরিক দল যখন উপস্থিত থাকবে, তখন এনিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে বাকি ১১ আসনে আরজেডি ও বাম দলগুলির সঙ্গে সমঝোতা চলছে।"

rahum hemanta

ঝাড়খণ্ডে প্রথম দফার বিধানসভা ভোট (Jharkhand first phase election) ১৩ নভেম্বর। প্রথম দফায় ৪৩ আসনে প্রার্থীরা ২৫ অক্টোবর পর্যন্ত মনোনয়ন দাখিল করতে পারবেন। ঝাড়খণ্ডে দ্বিতীয় দফার ভোট রয়েছে ২০ নভেম্বর। ভোটগণনা (Jharkhand Election Result) হবে ২৩ নভেম্বর।

গত বিধানসভা নির্বাচনের তুলনায় এবারের নির্বাচনে কম আসনে লড়তে পারে কংগ্রেস। গত বিধানসভা নির্বাচনে ৪৩টি আসনে প্রার্থী দিয়েছিল হেমন্ত সোরেনের দল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা বা জেএমএম। ৩১টি আসনে লড়েছিল কংগ্রেস। সূত্রের খবর, এবছর কংগ্রেসের সেই সংখ্যাটা কমে ২৭ থেকে ২৮-এ আসতে পারে।

গতবারের তুলনায় বেশি আসনে লড়তে পারে জেএমএম। হেমন্ত সোরেনকেই জোটের মুখ হিসেবে ধরে এগোনো হতে পারে বলে সূত্রের খবর। জেএমএমের সঙ্গে জোটের পরিকল্পনা রয়েছে সিপিআইএমএল ও মার্ক্সিস্ট কোঅর্ডিনেশন কমিটি তথা এমএমসির। গতবার ৭টি আসনে লড়েছিল আরজেডি। এবার তার থেকে কম আসনে লড়তে পারে তারা। একইসঙ্গে বাগোদার ও নিরসা আসনদুটি যথাক্রমে সিপিআইএমএল ও এমএমসিকে ছাড়তে চলেছে তারা।

শুক্রবারই ঝাড়খণ্ডে আসন রফা নিয়ে চূড়ান্ত ঘোষণা করে এনডিএ শিবির। তারা জানায়, ৬৮টি আসনে লড়ছে বিজেপি, ১০টি আসনে অল ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়ন, ২টি আসনে জনতা দল ও একটি আসনে লড়বে লোক জনশক্তি পার্টি বা এলজেপি। এনডিএর ঘোষণার পরদিনই আসন সমঝোতা নিয়ে মুখ খুললেন হেমন্ত সোরেন।

২০১৯ সালে শেষ বিধানসভা নির্বাচনে ৮১টি আসনের মধ্যে ৩০টিতে জিতেছিল জেএমএম, কংগ্রেস ১৬টিতে ও ১টি আসনে জিতেছিল আরজেডি। তিনটি দল একজোট হয়ে ঝাড়খণ্ডে সরকার গঠন করে। অপরদিকে ২৫টি আসন জিতে ঝাড়খণ্ড হারাতে হয়েছিল বিজেপিকে। মাত্র দুটিতে জয়ী হয়েছিল আজসু পার্টি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+