Jharkhand Assembly Election 2024: হেমন্ত সোরেন ঘনিষ্ঠ মন্ডল মুর্মু বিজেপিতে, আদিবাসী ভোটে নয়া সমীকরণ!

রাজনীতির ঘরে কি চিড় ধরেছে হেমন্ত সোরেনের? দিন কয়েক বাদেই ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচন। শেষবেলায় প্রচারে ঝড় তুলেছে শাসক ও বিরোধীরা। তার মধ্যেই এবার দলবদল। হেমন্ত সোরেনের মনোনয়ন প্রস্তাবকারীই বিজেপি শিবিরে চলে গেলেন। সেই কথা জানা গিয়েছে।

হেমন্ত সোরেনের চার জন মনোনয়ন প্রস্তাবকারী। তাদের মধ্য অন্যতম মন্ডল মুর্মু। তিনিই রবিবার শিবির বদল করলেন। বিজেপিতে যোগ দিলেন তিনি। রবিবার রাতে লোকসভার সদস্য নিশিকান্ত দুবের বাসভবনে বিজেপিতে যোগ দিয়েছেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির ঝাড়খণ্ড ভোটের ইনচার্জ এবং কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ চৌহান, সহ-ইনচার্জ এবং অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।

Mandal Murmu

এই শিবির বদল রাজনৈতিক ক্ষেত্রেও বেশ তাৎপর্যপূর্ণ। কারণ, সিধু এবং কানহুর সরাসরি বংশধর মন্ডল মুর্মু। ফলে তাঁর নিজের পরিচিতি অনেকটা ছড়িয়ে। তাঁর ভোটব্যাঙ্কও আছে। আদিবাসী, জনজাতি ভোটব্যাঙ্কের একটা অংশ বিজেপির দিকে ঝুঁকতে পারে। সেই সম্ভাবনার কথাও অনুমান করা হচ্ছে।

সাঁওতাল পরগণার কথিত জনসংখ্যাগত পরিবর্তনের সমাধান খুঁজতে বিজেপির সঙ্গে কাজ করবেন। এই বার্তা দিয়েছেন মন্ডল মুর্মু। তিনি আরও বলেন, "আমি সেই পরিবারের অন্তর্ভুক্ত। যেখানে সিধু, কানহু, চাঁদ, ভৈরব, ফুলো এবং ঘাঁও শহিদ হয়েছেন।"

সিধু এবং কানহু ১৮৫৫ সালে ব্রিটিশদের বিরুদ্ধে সাঁওতাল বিদ্রোহের নেতৃত্ব দেন। বিদ্রোহের সময় তাঁদের ভাই চান্দ ও ভৈরব এবং বোন ফুল ও ঝানু নিহত হয়। স্বাধীনতা সংগ্রামী বিরসা মুন্ডাও অন্যতম চরিত্র ভারতীয় ইতিহাসে। সেই পরিবার বারহাইত বিধানসভা আসনের ভোগনাডিহ গ্রামের বাসিন্দা। হেমন্ত সোরেন বারহাইত বিধানসভা কেন্দ্রে এবারও লড়াই করছেন।

ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম) মুখপাত্র মনোজ পান্ডে বলেছেন, এটি কোনও প্রভাব ফেলবে না। এই ঘটনাটি বিজেপির হতাশা এবং তাদের কাজ করার পদ্ধতি দেখায়।" তিনি আরও বলেন, "নিরীহ আদিবাসীদের ফাঁদে ফেলা হচ্ছে। রাঁচিতে তাদের নেতা পরিচালিত একটি স্কুল থেকে নগদ টাকা উদ্ধার করা হয়েছে। তারা যা খুশি চেষ্টা করতে পারে। কিন্তু বিজেপি সিঙ্গেল ডিজিট আসনেই ভোটে আটকে থাকবে। "

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+