অনুপ্রবেশকারীদের স্থায়ী নাগরিকত্বের অনুমতি দিয়েছে ঝাড়খণ্ড সরকার, বড় অভিযোগ মোদীর
ঝাড়খণ্ডে আজ বুধবার প্রথম দফার নির্বাচন হচ্ছে। অন্যান্য অংশে চলছে ভোটের প্রচার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বড় অভিযোগ আনলেন ঝাড়খণ্ড সরকারের বিরুদ্ধে। জেএমএম নেতৃত্বাধীন ঝাড়খণ্ড সরকার অনুপ্রবেশকারীদের স্থায়ী বাসস্থান দিচ্ছে। এমনই অভিযোগ প্রধানমন্ত্রীর।
ঝাড়খণ্ডের দেওঘর জেলায় নির্বাচনী প্রচারে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জনসভায় ভাষণের সময় একাধিক বার্তা তিনি দিয়েছেন। তাঁর বক্তব্যে উঠে এসেছে বাংলাদেশি অনুপ্রবেশ প্রসঙ্গ। বিজেপি - এনডিএর পক্ষে ভোট দিলে ঝাড়খণ্ডে উন্নয়ন গতি পাবে। সেই কথাও মোদীর বক্তব্যে ধরা পড়েছে।

ঝাড়খণ্ডে অনুপ্রবেশ বিতর্ক এখন চর্চায়। বিজেপি নেতারা ঝাড়খণ্ড সরকারের বিরুদ্ধে বাংলাদেশি অনুপ্রবেশের অভিযোগ আনছেন। ভোটব্যাঙ্কের জন্য অনুপ্রবেশকারীদের জায়গা দেওয়া হচ্ছে জনজাতি অধ্যুষিত এলাকায়। এমন অভিযোগও উঠে আসছে। এবার সেই পথেই হাঁটলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।
ঝাড়খণ্ডের পরিচয় পাল্টানোর জন্য একটা বড় ষড়যন্ত্র হচ্ছে। অনুপ্রবেশকারীদের স্থায়ী বাসিন্দা করার জন্য প্রতিটি ভুল কাজ করা হয়েছে। জেএমএম-কংগ্রেস সরকারের সময় এই কাজ হয়েছে। বড় অভিযোগ করলেন প্রধানমন্ত্রী।
অনুপ্রবেশকারীদের জন্য রাতারাতি স্থায়ী নথি তৈরি হয়েছে। আদিবাসী মেয়েরা বিয়ের নামে প্রতারিত হয়েছেন। আদিবাসীদের জমি কেড়ে নেওয়া হয়। অনুপ্রবেশকারীরা চাকরি কেড়ে নিয়েছে। আদি বাসিন্দাদের রুটিও কেড়ে নিয়েছে। কিন্তু জেএমএম সরকার আদালতে জানিয়েছে, ঝাড়খণ্ডে কোনও অনুপ্রবেশ হয়নি। তীব্র কটাক্ষ করেছেন মোদী।
যারা এসি রুমে বসে রাজনীতির হিসেব করছেন। নির্বাচনের ফলাফল এখানে দেখা যাবে। জোরালো বার্তা দিলেন প্রধানমন্ত্রী। এসসি, এসটি এবং ওবিসি জনসংখ্যা অধ্যুষিত রাজ্যগুলি থেকে কংগ্রেস নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। এখন একে অপরের বিরুদ্ধে উপজাতিকে দাঁড় করাচ্ছে। এই বলে কংগ্রেসকেও এক হাত নিয়েছেন মোদী।
ভারতীয় সংস্কৃতিতে নারীদের জায়গা ও সম্মান অনেক বেশি। কিন্তু কংগ্রেস নেতারা মহিলাদের এখানে অসম্মান করেন। সেই অভিযোগও করেছেন নরেন্দ্র মোদী। বিজেপি জোট প্রার্থীদের ভোট দেওয়ার আবেদন জানান তিনি। বিজেপির হাত ধরে ঝাড়খণ্ডে উন্নয়ন গতি পাবে। সেই কথাও জানিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications