Jharkhand Assembly Election 2024: অনুপ্রবেশ-মন্তব্য ‘বুমেরাং’ কংগ্রেসের! ‘চুপ’ কেন জেএমএম? ফায়দা তুলছে বিজেপি

Jharkhand Assembly Election 2024: ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনে প্রথম থেকেই অনুপ্রবেশ ইস্যুকে (infiltration) হাতিয়ার করেছে বিজেপি। বিরোধীদের সেই অস্ত্রে শান দিয়ে ফেলল কংগ্রেস (congress)। দলের নেতা গুলাম আহমেদ মীরের অনুপ্রবেশকারীদের সস্তায় রান্নার গ্যাস দেওয়ার প্রতিশ্রুতিতে বেজায় অস্বস্তিতে পড়েছে কংগ্রেস। জোট শরিক নেতার মন্তব্যে চটেছে জেএমএমের (JMM) একাংশও।

সম্প্রতি একটি জনসভায় ঝাড়খণ্ডে কংগ্রেসের ইনচার্জ গুলাম আহমেদ মীর (Ghulam Ahmed Mir) ঘোষণা করেন, "সরকার গঠন করা মাত্রই ১ ডিসেম্বর থেকে ৪৫০ টাকায় সকলকে দেওয়া হবে রান্নার গ্যাস (LPG)। হিন্দু, মুসলিম এমনকী অনুপ্রবেশকারীদেরও সস্তায় দেওয়া হবে এলপিজি গ্যাস।" কংগ্রেস নেতাকে বহিষ্কারের দাবিতে কমিশনে দরখাস্ত করেছে বিজেপি।

Mallikarjun kharge and Narendra modi

কংগ্রেস নেতার এহেন মন্তব্যের পরই সুবর্ণ সুযোগ ছাড়েনি বিজেপিও। বৃহস্পতিবার মহারাষ্ট্রের পানভেলের সভা থেকে কংগ্রেসকে তুলোধনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বলেন, "ঝাড়খণ্ডের এক কংগ্রেস নেতা অনুপ্রবেশকারীদের সস্তায় গ্যাস সিলিন্ডার দেওয়ার কথা বলেছেন। রোহিঙ্গা ও বাংলাদেশিদের সস্তায় গ্যাস সিলিন্ডার দেওয়ার কথা বলছে কংগ্রেস। এতেই বোঝা যায় যে ওরা ভোট পাওয়ার লোভে ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে ছিনিমিনি খেলছে।"

দলের নেতারা না মানলেও কংগ্রেস নেতার মন্তব্য আদতে যে বুমেরাং হয়েছে, তা অস্বীকারও করছেন না তারা। বিজেপির দাবি, অনুপ্রবেশকারীদের বিনামূল্যে গ্যাস সিলিন্ডার দেওয়ার কথা বলে তো অনুপ্রবেশকারীদের উপস্থিতিই মেনে নিল কংগ্রেস। হেমন্ত সোরেনের (Hemant Soren) সরকারের আমলে তাহলে অনুপ্রবেশ ঘটেনি, এই যুক্তি কি ধোপে টিকবে? প্রশ্ন তুলছেন রাজনৈতিক বিশ্লেষকরাও।

ঝাড়খণ্ডে বিজেপির ভোটের দায়িত্বে রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান। তিনি বলেন, "কংগ্রেস নেতার মন্তব্যে এটুকু স্পষ্ট হয়ে গিয়েছে যে ইন্ডি জোটের ভোটব্যাঙ্কই হচ্ছে অনুপ্রবেশকারীরা। কংগ্রেস ও জেএমএমের কেউ ওই মন্তব্যের বিরোধিতা করেনি। এর থেকেই ওদের ভয়ঙ্কর অভিসন্ধি আঁচ করা যাচ্ছে। ভোটার তালিকায় অনুপ্রবেশকারীদের নাম তুলিয়ে আধার ও রেশন কার্ডও বানাচ্ছে জেএমএম ও কংগ্রেস।"

যদিও ঝাড়খণ্ডের কংগ্রেস মুখপাত্র আর কে সিনহার দাবি, গুলাম আহমেদের মন্তব্যকে সংবাদমাধ্যম ভুল ব্যাখা করেছে। অনুপ্রবেশকারী শব্দ নাকি গুলাম উচ্চারণই করেননি বলে দাবি কংগ্রেস মুখপাত্রের। একই সুরে সুর মিলিয়েছে শরিক জেএমএমের মুখপাত্র তনুজ খাতরি। মন্তব্যের অপব্যাখা হচ্ছে বলে দাবি তাঁরও। আবার আরজেডির মুখপাত্র রাকেশ শর্মার দাবি তিনি ওই মন্তব্য শোনেননি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+