Jharkhand Assembly Election 2024: রাত পোহালেই প্রথম দফার ভোট ঝাড়খণ্ডে, প্রস্তুতি তুঙ্গে
আগামী কাল বুধবার ঝাড়খণ্ডের প্রথম দফার বিধানসভা নির্বাচন৷ দ্বিতীয় দফায় আগামী ২০ তারিখ নির্বাচন হবে। সেই সব অংশে রাজনৈতিক প্রচার তুঙ্গে রয়েছে। এদিকে আজ মঙ্গলবার দিনভর চলল ভোটের প্রস্তুতি।
আগামী কাল প্রথম দফার ভোটে ৪৩ টি বিধানসভা আসনে ভোটগ্রহণ হবে। ভোট কর্মীরা ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন ভোটকেন্দ্রে। নির্বাচন কমিশন ভোট প্রক্রিয়ায় নজরদারি চালাচ্ছে৷ নিরাপত্তার দিকটিও খতিয়ে দেখছে প্রশাসন৷

ঝাড়খণ্ডে মোট ৮১ টি বিধানসভা আসন রয়েছে। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা এলইডির সঙ্গে জোট বেঁধে সরকারে ছিল৷ এবার রীতিমতো ঝাড়খণ্ডের মাটিতে রাজনৈতিক লড়াই তুঙ্গে। ঝাড়খণ্ড আবার দখল করতে মরিয়া বিজেপি। বিজেপি স্থানীয় রাজনৈতিক দলগুলি সঙ্গে জোট করেছে৷ অন্যদিকে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, কংগ্রেস, আরজেডি ও বামেরা একজোট হয়ে ভোট লড়ছে।
ঝাড়খণ্ড বিধানসভায় সরকার গঠনে ম্যাজিক ফিগার ৪২। ২০১৯ সালে ঝাড়খণ্ডে মহাজোট হয়েছিল জেএমএম, কংগ্রেস, আরজেডির। ৩৫ শতাংশের বেশি ভোট পেয়ে সরকার গঠন করে তারা। মুখ্যমন্ত্রী হন হেমন্ত সোরেন। বিজেপি ও আরএসএস এই রাজ্যে জোরালো প্রচার চালাচ্ছে। দুর্নীতি, অনুপ্রবেশ সহ একাধিক ইস্যুকে প্রচারে রেখেছে বিজেপি।
এই রাজ্যের নির্বাচন ঘিরে জোর রাজনৈতিক জল্পনা চলছে। কারণ, এনডিএ বনাম ইন্ডিয়া জোটের লড়াই হচ্ছে। এমনই মত ওয়াকিবহাল মহলের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, যোগী আদিত্যনাথ সহ একাধিক মুখ বিজেপির হয়ে প্রচার করেছেন এই রাজ্যে। অন্যদিকে রাহুল গান্ধীরা প্রচার, সভা চালিয়ে গিয়েছেন।
একটি সমীক্ষায় ধরা পড়েছে, ঝাড়খণ্ডে এবার এনডিএ শিবির ক্ষমতা দখল করতে পারে। ৪৫ থেকে ৫০ টি আসন তারা জিততে পারে। অন্যদিকে হেমন্ত সোরেনের নেতৃত্বে থাকা জোট ১৮ থেকে ২৫ টি আসনে জিততে পারে।
দ্বিতীয় দফায় আগামী ২০ নভেম্বর ভোট হবে। সেদিন বাকি ৩৮ টি আসনে ভোট হবে। আগামী ২৩ তারিখ ঝাড়খণ্ডের ফলপ্রকাশ।












Click it and Unblock the Notifications