Jharkhand Assembly Election 2024: প্রতারক ও লুটেরাদের থেকে ঝাড়খণ্ডকে বাঁচানোর লড়াই, দাবি বাবুলাল মারান্ডির
ঝাড়খণ্ড রাজ্যের এটা কেবল বিধানসভা নির্বাচন নয়। এই রাজ্যকে প্রতারক ও লুটেরাদের থেকে বাঁচানোরও লড়াই। এই দাবি করলেন বাবুলাল মারান্ডি।
বাবুলাল মারান্ডি ঝাড়খণ্ডের বিজেপির রাজ্য সভাপতি। ভোটের আবহ গোটা রাজ্য জুড়ে। মঙ্গলবার গিরিডিতে প্রচারে গিয়েছিলেন বিজেপির এই রাজ্য নেতা। সেখানেই এই বক্তব্য রেখেছেন তিনি।

তিনি নিজেকে বিজেপির একজন সাধারণ কর্মী বলে দাবি করেছেন। নির্বাচনের মধ্যে দিয়ে রাজ্য একজন মুখ্যমন্ত্রী পাবে। কিন্তু এই নির্বাচন কেবল একজন মুখ্যমন্ত্রী তৈরি করার জন্য নয়। ঝাড়খণ্ড রাজ্যকে লুটেরাদের থেকে রক্ষার জন্য এই নির্বাচন। জোর গলায় এক দাবি করেছেন বাবুলাল মারান্ডি।
পাঁচ বছরে রাজ্য সরকারের কাঠামো, নীতি ভেঙে পড়েছে। লুঠপাট চলছে এই রাজ্যে। এই রাজ্যকে লুটেরাদের থেকে রক্ষার জন্য ভোটারদের কাছে আবেদন করেছেন বাবুলাল। ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচন এবার দুই দফায় হবে৷ ১৩ ও ২০ নভেম্বর এই নির্বাচন হবে৷ ২৩ নভেম্বর ভোটের ফলপ্রকাশ। তার আগে এখন ক্রমশ রাজনৈতিক উত্তাপ বাড়ছে সেখানে।
ভোট বাজারে ঝাড়ঝণ্ডে বাংলাদেশি অনুপ্রবেশকারী, রোহিঙ্গা ইস্যুও অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ বাংলাদেশিরা ঝাড়খণ্ডে এসে আস্তানা করছে৷ ঝাড়খণ্ডের জমি, জায়গা, খাবার, জলে ভাগ বসাচ্ছে। বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে সেখানে এনআরসি হবে৷ বাংলাদেশ থেকে আসা ব্যক্তিদের চিহ্নিত ও বার করা হবে৷ এই দাবিও তোলা হয়েছে। ঝাড়খণ্ডের জনসংখ্যা ঠিক রাখার জন্য এটি প্রয়োজনীয়। এই দাবি করেছেন বিজেপি নেতা।
অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত শর্মা আক্রমণাত্মক মন্তব্য করেছেন। ঝাড়খণ্ড মিনি বাংলাদেশের পথে এগোচ্ছে। অনুপ্রবেশ ঝাড়খণ্ডের আদিবাসী ঐতিহ্য ও সংস্কৃতিকে নষ্ট করছে। অনুপ্রবেশ আদিবাসীদের পরিচিতিকেও
নষ্ট করবে।
এই মন্তব্যের পালটা বক্তব্য রেখেছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। কেন্দ্রীয় সরকার সীমান্ত সুরক্ষার কাজে রয়েছে। তাহলে কীভাবে অনুপ্রবেশ হচ্ছে? হিন্দু - মুসলমানের মধ্যে বিভেদ তৈরি করছে বিজেপি৷ এই অভিযোগও করেন মুখ্যমন্ত্রী।












Click it and Unblock the Notifications