Jharkhand Poll Of Polls 2024: ঝাড়খণ্ডে জোর টক্কর! ত্রিশঙ্কু হওয়ার ইঙ্গিত পোল অব পোলসে
Jharkhand Poll Of Polls 2024: ঝাড়খণ্ডে প্রতিষ্ঠান বিরোধিতার চ্যালেঞ্জ সামলে সরকার ধরে রাখতে মরিয়া হেমন্ত সোরেন। অন্যদিকে, বাংলার পড়শি রাজ্যে সরকার গঠন করতে আত্মবিশ্বাসী বিজেপি।
এই আবহে ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচন হলো ২ দফায়। শনিবার ফল ঘোষণা। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-কেই এগিয়ে রেখেছে বেশিরভাগ বুথফেরত সমীক্ষা। তবে পোল অব পোলসে ত্রিশঙ্কুর ইঙ্গিত।

ঝাড়খণ্ড বিধানসভায় রয়েছে ৮১টি আসন। ম্যাজিক ফিগার ৪১। পোল অব পোলসে দেখা যাচ্ছে, এনডিএ পেতে পারে ৩৯টি আসন। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, কংগ্রেস-সহ ইন্ডি জোটের মহাগঠবন্ধনের ঝুলিতে যেতে পারে ৩৮টি আসন, অন্যান্যরা পেতে পারে চারটি আসন।
অ্যাক্সিস মাই ইন্ডিয়ার বুথফেরত সমীক্ষা বলছে এনডিএ পেতে পারে ১৭ থেকে ২৭টি আসন, ইন্ডি জোট পেতে পারে ৪৯ থেকে ৫৯টি আসন, অন্যান্যরা পেতে পারে ১ থেকে ৬টি আসন।
দৈনিক ভাস্করের সমীক্ষা অনুযায়ী এনডিএ জিততে পারে ৩৭ থেকে ৪০টি আসনে, ইন্ডিয়া জিততে পারে ৩৬ থেকে ৩৯টি আসনে, অন্যান্যরা পেতে পারে ০ থেকে ২টি আসন। পি মার্কের সমীক্ষায় এই সংখ্যা দাঁড়াতে পারে যথাক্রমে ৩১ থেকে ৪০, ৩৭ থেকে ৪৭ ও ১ থেকে ৬।
ইলেক্টোরাল এজের সমীক্ষায় এনডিএ-র ৩২, ইন্ডিয়ার ৪২ ও সাতটিতে অন্যান্যদের জেতার আভাস দেওয়া হয়েছে। চাণক্য স্ট্র্যাটেজিসের এগজিট পোলে উল্লেখ, এনডিএ ৪৫ থেকে ৫০, ইন্ডি জোট ৩৫ থেকে ৩৮ ও অন্যান্যরা ৩ থেকে ৫টি আসনে জিততে পারে।
ম্যাট্রিজের সমীক্ষায় ঝাড়খণ্ডে এনডিএ ৪২ থেকে ৪৭, ইন্ডি জোট ৩৭ থেকে ৪৭ ও অন্যান্যরা ১ থেকে ৬টি আসন পেতে পারে বলে উল্লেখ করা হয়েছে। পিপলস পালসের বুথফেরত সমীক্ষায় বলা হয়েছে, এনডিএ পেতে পারে ৪৪ থেকে ৫৩টি, ইন্ডি জোট ২৫ থেকে ৩৭ ও অন্যান্যরা ৫ থেকে ৯টি আসন। টাইমস নাও-জেভিসির সমীক্ষায় এই সংখ্যা যথাক্রমে ৪০ থেকে ৪৪, ৩০ থেকে ৪০ ও ১ থেকে ১।












Click it and Unblock the Notifications