Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Jharkhand Assembly Election 2024: পাঁচবারের বিধায়কই রাঁচিতে ফের প্রার্থী, শক্ত গড় ধরে রাখতে পারবে বিজেপি?

Jharkhand Assembly Election 2024: শিয়রে ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচন। আদিবাসী ভূমের ফসল ঘরে তুলতে ভোট ময়দানে ঝাঁপিয়েছে শাসক জেএমএম ও বিরোধী বিজেপি (JMM vs BJP)। ভোটের গরম হাওয়া ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিতেও (Ranchi Seat)। বিজেপির গড় রাঁচি দখলে আনতে জোরকদমে চেষ্টা চালাচ্ছে হেমন্ত সোরেনের দল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা।

অবিভক্ত বিহার থাকাকালীন ১৯৯০ সাল থেকে রাঁচি বিজেপির দখলে রয়েছে। এমনকি ২০০০ সালে যখন বিহার ভেঙে ঝাড়খণ্ড জন্ম নিল, তখনও রাজ্য রাজধানীর সব ভোট গিয়েছে গেরুয়া শিবিরের ঝুলিতেই। শহুরে ও গ্রামীণ ভোটাররা ভরসা রেখেছেন বিজেপিতে।

Jharkhand Assembly Election 2024

আসন্ন বিধানসভা নির্বাচনেও রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা রাঁচির পাঁচবারের বিধায়ক সিপি সিংয়ের (CP Singh) উপরেই ভরসা রেখেছে বিজেপি। শুরুতে অবশ্য দলের স্থানীয় নেতারা আপত্তি জানিয়েছিলেন। তবে বরিষ্ঠদের সঙ্গে বোঝাপড়ায় সমাধান হয়েছে সমস্যার। নিচুস্তরের নেতাদের অসন্তোষ সম্পর্কে জানেন খোদ প্রার্থীও। তবে দলের কথাই শেষ কথা বলে মনে করেন বছর ৬৮-র সিপি সিং।

জনসভায় গিয়ে গত ৩০ বছরে পরিকাঠামোর উন্নয়নে কী কী কাজ করেছেন, তাই সামনে রাখছেন সিপি সিং। রাজ্যের কর্মসংস্থান, উন্নয়নই ভোটে জিততে হাতিয়ার বিজেপি প্রার্থীর। তবে অনেক কাজ এখনও বাকি, তাও মেনে নিয়েছেন সিপি সিং। তবে বিরোধীদের ষড়যন্ত্রে অনেক কাজ থমকে রয়েছে বলেও অভিযোগ তাঁর।

এদিকে পাঁচবারের বিধায়ককে আসনচ্যুত করতে জেএমএমের বাজি রাজ্যসভার সাংসদ মহুয়া মাজি। তবে এই প্রথম নয়, এর আগে ২ বার রাঁচি থেকে দাঁড়িয়ে সিপি সিংয়ের বিরুদ্ধে পরাজয় স্বীকার করতে হয়েছে মহুয়াকে। ২০১৪ সালে ৫৮০০০ ভোটে মহুয়াকে হারিয়েছিলেন সিপি, ২০১৯ সালে ব্যবধান কমে দাঁড়ায় ৫৯০০ ভোটে। সব আসনের মধ্যে রাঁচিতেই ব্যবধান ছিল সবচেয়ে কম।

জেএমএমের প্রভাবশালী নেতা মহুয়া (Mahua Maji)। দিল্লিতেও দলের প্রধান মুখই তিনি। এখনও রাজ্যসভায় ৪ বছর মেয়াদ রয়েছে তাঁর। কিন্তু বিজেপিকে হারাতে রাঁচি আসনে এবার তাঁকেই বেছে নিয়েছে দল।

রাঁচিকে মেট্রো সিটিতে উন্নীত করা হবে বলে শহরবাসীকে প্রতিশ্রুতি দিয়েছেন কেপি সিং। এদিকে জেএমএমকেও সুযোগ দেওয়া উচিত বলে মনে করছে একাংশ। একাধারে করোনা, তারপর হেমন্তর জেলযাত্রা, জেএমএমকে কাজের সুযোগই দেওয়া হয়নি বলেও অভিযোগ শহরবাসীর একাংশের।

ঝাড়খণ্ড বিধানসভা ভোটে ইতিমধ্যেই ৬৬ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। বাকি আসনগুলির মধ্যে শরিক দল আজসুকে ১০টি ও জেডিইউকে ২টি এবং এলজেপিকে ১টি আসন ছেড়েছে গেরুয়া শিবির। ১৩ ও ২০ নভেম্বর দু'দফায় ভোট রয়েছে ঝাড়খণ্ডে। ২৩ নভেম্বর হবে ভোটগণনা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+