Jharkhand Assembly Election 2024: মুখ্যমন্ত্রীর বৌদিকে নিয়ে ‘কুমন্তব্য’ মন্ত্রীর! ঝাড়খণ্ডে BJP-র ‘হল্লা বোল’

Jharkhand Assembly Election 2024: নির্বাচনী প্রচারে কুকথার বন্যা নতুন কিছু নয়। বিধানসভা নির্বাচনের আগে এবার ঝাড়খণ্ডে খোদ মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের (Hemant Soren) বৌদি সীতা সোরেনকে (Sita Soren) অপমানের অভিযোগ। হেমন্তর সরকারের মন্ত্রী তথা কংগ্রেস নেতা ইরফান আনসারির (Congress Leader Irfan Ansari) বিরুদ্ধে অভিযোগ বিজেপির (BJP)।

জামতারা আসনে বিজেপির প্রার্থী হেমন্তের বৌদি সীতা। সেই আসনেই কংগ্রেসের তরফে দাঁড়িয়েছেন বর্তমান বিধায়ক ইরফান আনসারী। সীতা সোরেনকে উদ্দেশ্য করে 'বাতিল, ধার করা খেলোয়াড়' বলে মন্তব্য করেন ইরফান। আর এরপরই বিজেপির তরফ থেকে ধেয়ে আসে সমালোচনার ঝড়।

congress

হেমন্ত সোরেনের মন্ত্রিসভা থেকে ইরফানকে বহিষ্কারের দাবি তুললেন কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান (Shivraj Singh Chauhan)। তিনি বলেন, "সীতা সোরেনের বিরুদ্ধে কুকথা বলেছেন ইরফান আনসারি। এরপরও কি লজ্জা বোধ করবেন না হেমন্ত সোরেন? কংগ্রেস নেতার এহেন শব্দচয়ন শুধু সীতার নয়, সমগ্র নারীজাতির অপমান। মুখ্যমন্ত্রীর উচিত অবিলম্বে ওকে বহিষ্কার করা।"

আনসারির বিরুদ্ধে সরব হয়েছেন কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ মন্ত্রী অন্নপূর্ণা দেবীও। তিনি বলেন, "সীতা সোরেনের বিরুদ্ধে অযৌক্তিক মন্তব্য করেছেন ইরফান আনসারি। কংগ্রেসের সংস্কৃতিই এটা। নারী ও যুবসমাজের বিরোধী কংগ্রেস। এই নিচু মানের চিন্তাধারার একজনকে প্রার্থী করেছে কংগ্রেস। রাহুল গান্ধী কি এরপরও টিকিট ফিরিয়ে নেবেন না? দলেরও উচিত ওকে বহিষ্কার করা।"

আনসারিকে ক্ষমা চাওয়ার দাবি তোলেন খোদ সীতা সোরেনও। এক্স হ্যান্ডেলে আনসারির মন্তব্যের ভিডিয়ো শেয়ার করে সীতা লেখেন, "মনোনয়ন দাখিলের পরই আমার বিরুদ্ধে কুমন্তব্য করেছেন ইরফান আনসারি। এর আগেও ব্যক্তিগত আক্রমণ করেছেন। তবে এবারে সব সীমা ছাড়িয়ে গিয়েছে। এক্ষুণি ক্ষমা চান, নইলে পাল্টা জবাবের জন্য প্রস্তুতি থাকুন।"

ঝাড়খণ্ড বিধানসভা ভোটে ইতিমধ্যেই ৬৬ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি (BJP Candidates List)। বাকি আসনগুলির মধ্যে শরিক দল আজসুকে ১০টি ও জেডিইউকে ২টি এবং এলজেপিকে ১টি আসন ছেড়েছে গেরুয়া শিবির। ১৩ ও ২০ নভেম্বর দু'দফায় ভোট রয়েছে ঝাড়খণ্ডে। ২৩ নভেম্বর হবে ভোটগণনা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+