Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Jharkhand Assembly Election 2024: হেমন্ত সোরেনের বিরুদ্ধে প্রার্থী পাচ্ছে না বিজেপি! পাঁচ কোটির প্রস্তাব!

ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন নির্বাচনে লড়াই করছেন। তাঁর বিরুদ্ধে কে প্রার্থী হবেন? সেই জল্পনা চলছে। বিজেপি তাঁর বিরুদ্ধে প্রার্থী করতে টাকার প্রস্তাব দিচ্ছে। যে কোনও ব্যক্তিকে প্রার্থী হওয়ার প্রলোভন দেওয়া হচ্ছে। এমনই অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে।

শুধু তাই নয়, টাকার অঙ্কও খুব একটা কম নয়। পাঁচ কোটি টাকার প্রলোভন দেওয়া হচ্ছে হেমন্তের বিরুদ্ধে প্রার্থী হতে। এমনই দাবি করছেন এক জেএমএম নেতা। এই বিষয়ে ঝাড়খণ্ড রাজনীতিতে চর্চা শুরু হয়েছে। তবে এই বক্তব্যকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি।

Hemant soren

গেরুয়া শিবির ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বিরুদ্ধে প্রার্থী খুঁজে পাচ্ছে না। সেই কারণে, বারহাইত আসনে প্রার্থী করার জন্য প্রলোভন দেখানো হচ্ছে৷ এমনই দাবি করেছেন জেএমএম নেতা মনোজ পান্ডে। বিজেপি পাঁচ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছে। সেই তথ্য তাঁদের কাছে এসেছে। মোটার টাকার বিনিময়ে প্রার্থী চূড়ান্ত করতে চাইছে বিজেপি। এমনই দাবি তাঁর। "কে রাজনৈতিকভাবে শহিদ হতে চাইবে?" খোঁচা দিয়েছেন মনোজ।

কিন্তু কেন এমন পদক্ষেপ করবে বিজেপি? সেক্ষেত্রে মনোজ পান্ডের দাবি, হেমন্ত সোরেনের বিরুদ্ধে কেউ প্রার্থী হলে একশো দেড়শোর বেশি ভোট পাবে না। সেই কারণে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কেউ লড়াই করতে চাইছে না।

যদি একজন বিজেপি প্রার্থী মাত্র ২৫০ ভোট পান। তাহলে সেটা কতটা অপমানজনক হবে। সে কারণেই শেষপর্যন্ত এই আসন থেকে কোনও প্রার্থী দেবে না বিজেপি। বা কেউ হয়তো টাকার লোভে মনোনয়ন জমা দিতে পারে। এই কথাও বলেছেন মনোজ।

সিএম সোরেন বৃহস্পতিবার বারহাইত কেন্দ্র থেকে মনোনয়ন জমা দিয়েছেন। তাঁর বিধায়ক স্ত্রী কল্পনা সোরেন গান্দে বিধানসভা আসন থেকে এবারও প্রার্থী হয়েছেন। বারহাইত সাঁওতাল পরগানা অঞ্চলের অধীনে পড়ে। ওই এলাকা জেএমএম- এর দুর্গ হিসেবে মনে করা হয়। ২০১৯ সালের বিধানসভা নির্বাচনে হেমন্ত সোরেন বারহাইত এবং দুমকা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। দুই আসনেই জয়লাভ করেছিলেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+