Jharkhand Assembly Election 2024: ৫ বছরে মুখ্যমন্ত্রীর বয়স বাড়ল ৭ বছর! ভোটমুখী ঝাড়খণ্ডে 'হল্লা বোল' বিজেপির
Jharkhand Assembly Election 2024: ভোটমুখী ঝাড়খণ্ডে চর্চায় মুখ্যমন্ত্রীর বয়স। মনোনয়নে বয়স ভাঁড়ানোর অভিযোগ হেমন্ত সোরেনের (Hemant Soren) বিরুদ্ধে। ৫ বছরে মুখ্যমন্ত্রীর বয়স বেড়েছে ৭ বছর। হলফনামা দেখিয়ে হল্লা বোল বিজেপির (BJP)। পাল্টা মুখ খুলল জেএমএমও (JMM)।
বারহাইট বিধানসভা আসন থেকে মনোনয়ন জমা দিয়েছেন ঝাড়খণ্ডের বিদায়ী মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। বিজেপির দাবি, ২০১৯ সালে হেমন্তর মনোনয়নে ৪২ বছর বয়স ছিল। ২০২৪ এর হলফনামায় (affidavit) বয়স হয়ে গিয়েছে ৪৯। ৫ বছরের ব্যবধানে ৭ বছর বয়সের ফারাক। হেমন্তর মনোনয়নে ভুল দেখিয়ে তা বাতিলের দাবি তুলছে গেরুয়া শিবির।

এনিয়ে ঝাড়খণ্ড বিজেপির মুখপাত্র প্রতুল শাহদিও বলেন, শুধু বয়সই নয়, মুখ্যমন্ত্রীর মনোনয়নে বার্ষিক আয়ের তথ্যেও ভুল রয়েছে। গতবারের ১০ লক্ষ টাকা থেকে নেমে এবারে স্থাবর ও অস্থাবর সম্পত্তি মিলিয়ে ৪ লক্ষ টাকা মূল্য দেখানো হয়েছে হলফনামায়। বিজেপির দাবি, হলফনামায় অনেক সম্পত্তির কথা উল্লেখই করা হয়নি। এবিষয়ে নির্বাচনী আধিকারিকদের কাছে অভিযোগও করেছে বিজেপি।
জেএমএমকে কড়া আক্রমণ শানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী তথা ঝাড়খণ্ড বিধানসভা ভোটে বিজেপির কো ইনচার্জ হিমন্ত বিশ্ব শর্মা (Himanta Biswa Sarma)। তিনি বলেন, "জেএমএমের গোটাটাই ভুয়ো। এটা অনুপ্রবেশকারীদের সরকার। ফের হেমন্ত সরকারে এলে কেউ নিরাপদ থাকবেন না। আদিবাসীদের বিরুদ্ধে বিরূপ মন্তব্য করেও ইরফান আনসারিকে কোনও শাস্তি দেওয়া হয়নি।"
এত সমালোচনার মাঝে মুখ খুলেছে হেমন্তর দল ঝাড়খণ্ড মুক্তি মোর্চাও (Jharkhand Mukti Morche)। হতাশা থেকে বিজেপি সমালোচনা করছে বলে পাল্টা কটাক্ষ জেএমএমের। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ ভিত্তিহীন বলেও দাবি করে তারা।
ঝাড়খণ্ডে বিজেপি হেরে যাওয়ার ভয় পাচ্ছে বলেও দাবি জেএমএমের। হেমন্তর পাশে দাঁড়িয়ে বিজেপিকে তুলোধনা শরিক দল কংগ্রেসেরও। কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপালের মতে, মূল ইস্যুগুলি থেকে নজর ঘোরাতেই বিজেপি এসব করছে।
শিয়রে ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচন। ১৩ ও ২০ নভেম্বর দু'দফায় ঝাড়খণ্ড বিধানসভায় ভোট রয়েছে। ২৩ নভেম্বর হবে ভোটগণনা। আদিবাসী ভূমের ফসল ঘরে তুলতে ভোট ময়দানে ঝাঁপিয়েছে শাসক জেএমএম ও বিরোধী বিজেপি।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications