হেমন্ত হারের মধ্যে দিয়ে শেষ হবে সোরেন রাজ্যপাট, কটাক্ষ বিজেপি নেতার

ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে রাজনৈতিক উত্তাপ প্রতিদিনই বাড়ছে। সেই উত্তাপ আরও বাড়ালেন বিজেপির মুখপাত্র প্রতুল শাহ দেও। ঝাড়খণ্ড মুক্তি মোর্চাকে বেলাগাম আক্রমণ করলেন তিনি। পাশাপাশি কটাক্ষ করলেন সোরেন পরিবারকেও।

সোরেন বংশ এবারের বিধানসভা নির্বাচনের মধ্যে দিয়ে ধ্বংস হবে এমনই বিতর্কিত মন্তব্য করলেন ঝাড়খণ্ডের এই বিজেপি নেতা। হেমন্ত সোরেন আবার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হবেন ভোটে জিতে। এ কথা তিনি মনে করেন না। বুধবার তিনি যথেষ্ট সুর চড়িয়েছিলেন।

তিনি মুঘল সাম্রাজ্যের কথাও তুলে ধরেছেন। প্রতুল দাবি করেছেন, মুঘল সাম্রাজ্য শেষ হয়েছিল বাহাদুর শাহ জাফরের সময়ে। ঠিক তেমনই ঝাড়খণ্ডে সোরেন বংশের রাজ্যপাট শেষ হবে হেমন্ত সোরেনের মধ্যে দিয়ে। রাজ্য সরকার দুর্নীতির সঙ্গে জড়িয়ে রয়েছে। রাজ্যে খুন ও মহিলা নিগ্রহ বন্ধ হওয়া দরকার। সেই কথাও জোর গলায় তিনি বলেন।

ঝাড়খণ্ড সরকার সর্বক্ষেত্রে দুর্নীতিতে জড়িয়ে। ৭০ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে। এছাড়াও রাজ্যে ৭,৪০০ নারী নির্যাতনের অভিযোগ সামনে এসেছে৷ সাত হাজারের বেশি খুন হয়েছে। ২.৫ লক্ষের বেশি বিচারাধীন অভিযোগ রয়েছে।

হেমন্ত সোরেনের আমলে ঝাড়ঝণ্ডে লুট চলছে৷ রাজ্যে কয়লা, বালি, পাথর লুট হচ্ছে। ট্রান্সফার পোস্টিংয়ের ক্ষেত্রেও লুট চলছে বলে অভিযোগ করেছেন এই বিজেপি মুখপাত্র। ঝাড়খণ্ড মুক্তি মোর্চাকে হারানোর জন্য এবার উঠেপড়ে লেগেছে বিজেপি। হেমন্ত সোরেনকে গদিচ্যুত করতে হবে। এই দাবিতে চলছে জোর প্রচার।

বিজেপির বিরুদ্ধে পাল্টা প্রচার চালাচ্ছে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা ও কংগ্রেস জোট। এই পরিস্থিতিতে রাজনৈতিক লড়াই আরও জোরদার হচ্ছে। আক্রমণ পালটা আক্রমণ চলছে। বাড়ছে রাজনৈতিক উত্তাপ। ৮১ টি বিধানসভা আসনে ভোট ঝাড়খণ্ডে। ১৩ ও ২০ নভেম্বর এই ভোটগ্রহণ হবে। ২৩ তারিখ ফলাফল প্রকাশিত হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+