Jharkhand Election 2024: কবে ঘোষণা হবে ঝাড়খণ্ডের নির্বাচনের তারিখ? রইল বড় আপডেট
Jharkhand Election 2024: বছর শেষে ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচন রয়েছে। আর তা আগামী দু-একদিনের মধ্যেই ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। শুধু ঝাড়খণ্ড নয়, মহারাষ্ট্র নির্বাচনের জন্যেও দিন ঘোষণা করা হতে পারে।
সবকিছু ঠিক থাকলে আগামী ১৪ কিংবা ১৫ অক্টোবর ভোটের দিন ঘোষণা করা হতে পারে। এখন দেখার কবে মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডের জন্য ভোটের নির্ঘণ্ট প্রকাশ করা হয়। তবে জানা যাচ্ছে, এবার ঝাড়খণ্ডে দু'দফায় নির্বাচন (Jharkhand Election 2024) করতে পারে নির্বাচন কমিশন।

Jharkhand Election 2024: মঙ্গলেই হতে পারে ঘোষণা?
আগামী ১৫ নভেম্বর ঝাড়খণ্ডের প্রতিষ্ঠা দিবস। এমন পরিস্থিতিতে ঝাড়খণ্ডে ১৫ নভেম্বরের পরেই নির্বাচন (Jharkhand Election 2024) হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। এবারও দুই দফায় নির্বাচন হবে বলে জানা গিয়েছে।
কিছু কিছু সূত্রে শোনা যাচ্ছে, তৃতীয় দফাতেও ভোট হতে পারে। ফল প্রকাশ নভেম্বরের তৃতীয় সপ্তাহে হতে পারে বলেও প্রকাশিত খবরে দাবি করা হচ্ছে। যদিও আগামী পাঁচ জানুয়ারী, ২০২৫ সাল পর্যন্ত রয়েছে ঝাড়খণ্ডে হেমন্ত সোরেন সরকারের মেয়াদ। যদিও তার আগেই নির্বাচন কমিশন করাবে বলেই খবর।
Jharkhand Election 2024: ১৭ তারিখের আগেই ঘোষণা?
যা খবর, ঝাড়খণ্ড এবং মহারাষ্ট্রের নির্বাচন (Jharkhand Election 2024) একসঙ্গেই করানো হবে। মহারাষ্ট্রের বিধানসভা আগামী ২৬ নভেম্বরের আগে গঠন করতে হবে। ফলে ১৭ অক্টোবরের আগেই ঘোষণা কার্যত নিশ্চিত। কারণ নির্বাচনের দিন ঘোষণা থেকে ফলাফল পর্যন্ত ৪০ দিনের সময়সীমা। এই অবস্থায় আগামী ১৪-১৫ নভেম্বর দিন ঘোষণার জোর সম্ভাবনা আছে।
Jharkhand Election 2024: ৮১ টি বিধানসভা আসন?
ঝাড়খণ্ড নির্বাচনকে (Jharkhand Election 2024) সামনে রেখে ইতিমধ্যে কোমর বেঁধে নামতে শুরু করেছে বিজেপি। ময়দানে হেমন্ত সোরেনের দলও। ৮১ টি বিধানসভা আসনেই প্রচার শুরু হয়ে গিয়েছে। তবে এবার লড়াই এনডিএ বনাম ইন্ডিয়া জোটের মধ্যে হতে চলেছে। ফলে লড়াই যে জোর হবে তা কার্যত স্পষ্ট। বলে রাখা প্রয়োজন, গত ২০১৯ সালে ৩০ নভেম্বর থেকে ২০ ডিসেম্বরের মধ্যে হয়েছিল পাঁচ দফায় নির্বাচন। হেমন্ত সোরেন শঅপথ নিয়েছিলেন ২৩ ডিসেম্বর।












Click it and Unblock the Notifications