পেট্রোল-ডিজেলের চেয়েও সস্তা হল বিমানের জ্বালানি

বছরের শুরুতে কমে এল বিমানের জ্বালানির দাম।

বছরের শেষদিকে এসে পেট্রোল-ডিজেলের দাম কমে যাওয়া স্বস্তি দিয়েছে আমজনতাকে। সত্তর টাকা প্রতি লিটারে এসে নেমেছে পেট্রোলের দাম। কিছু রাজ্যে তারও নিচে নেমে গিয়েছে। ডিজেলের দামও কমেছে অনেকটাই। এই অবস্থায় বছরের শুরুতে কমে এল বিমানের জ্বালানির দাম। মঙ্গলবার বিমানের জ্বালানির দাম ১৪.৭ শতাংশ হারে কমে যায়। আন্তর্জাতিক বাজারে দামের পতনের ফল ভোগ করে ভারতের বাজারও। যার ফলে এক নিমেষে পেট্রোল-ডিজেলের চেয়ে কম দাম হয়ে গিয়েছে বিমানের জ্বালানির।

এটিএফ এর দাম কমেছে

এটিএফ এর দাম কমেছে

এটিএফ বা এভিয়েশন টারবাইন ফুয়েলের দাম কমেছে কিলোলিটারে ৯৯৯০ টাকা। নতুন দাম হয়েছে ৫৮,০৬০.৯৭ টাকা প্রতি কিলোলিটার। এর আগে ডিসেম্বরের ১ তারিখে ১০.৯ শতাংশ হারে ৮৩২৭.৮৩ দাম কমেছে।

পেট্রোল-ডিজেলের দাম কম

পেট্রোল-ডিজেলের দাম কম

এর ফলে দেশের সিংহভাগ শহরের পেট্রোল-ডিজেলের দামের চেয়ে কমে গিয়েছে। মুম্বইয়ের মতো শহরে কেরোসিনের দামের চেয়েও কমে গিয়েছে বিমানের জ্বালানির দাম।

দিল্লিতে দাম সবচেয়ে কম

দিল্লিতে দাম সবচেয়ে কম

দিল্লিতে মঙ্গলবার পেট্রোলের দাম ছিল ৬৮.৬৫ টাকা প্রতি লিটার। ডিজেলের দাম ছিল ৬২.৬৬ টাকা প্রতি লিটার। ফলে বিমানের জ্বালানি লিটার প্রতি ৫৮.০৬ টাকা হওয়ায় তা বাকী দুটি জ্বালানির চেয়ে সস্তা হয়ে গিয়েছে।

কেরোসিনের চেয়েও দাম কম

কেরোসিনের চেয়েও দাম কম

মুম্বইয়ে পেট্রোল লিটারে ৭৪.৩০ টাকা ও ডিজেল ৬৫.৫৬ টাকা লিটার প্রতি দামে বিকিয়েছে। এদিকে বিমানের জ্বালানির দাম ছিল ৫৮.০১ টাকা। এমনকী মুম্বইয়ে কেরোসিনের দামও ৫৯.৫৩ টাকা লিটার প্রতি বিকিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+