পাখির সঙ্গে ধাক্কা, বরাত জোরে বাঁচল জেট এয়ারওয়েজের বিমান
মুম্বই, ২৯ ডিসেম্বর: এয়ার এশিয়ার নিখোঁজ বিমান নিয়ে যখন হইচই চলছে, তখনই বড়সড় দুর্ঘটনা এড়াল জেট এয়ারওয়েজের একটি বিমান। মুম্বই থেকে কাঠমান্ডু যাচ্ছিল বিমানটি। অবতরণের কিছুক্ষণ আগে পাখির সঙ্গে ধাক্কা লাগলেও পাইলটের তৎপরতায় তা বেঁচে যায়।
আরও পড়ুন: জাভা সমুদ্রে ভেঙে পড়েছে এয়ার এশিয়ার সেই বিমান, আশঙ্কা
মুম্বই থেকে জেট এয়ারওয়েজের উড়ান ৯ ডব্লু-২৬৮ সোমবার ঠিক সময়ই ছাড়ে মুম্বই থেকে। ১২৫ জন যাত্রী ও ছ'জন বিমানকর্মীকে নিয়ে নির্বিঘ্নেই উড়ছিল বিমানটি। কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে নামার কিছুক্ষণ আগে যখন পাইলট ক্রমশ উচ্চতা কমিয়ে আনছেন, তখনই একটি পাখি এসে ধাক্কা মারে। পাইলট তৎপর না হলে তা ইঞ্জিনের ভিতর ঢুকে যেতে পারত। তাতে আকাশেই আগুন ধরে যাওয়ার সম্ভাবনা ছিল।

পাখির ধাক্কার ঘটনা সঙ্গে সঙ্গে পাইলট জানান কাঠমান্ডু এয়ার ট্রাফিক কন্ট্রোলকে। বিমান অবতরণ করার সঙ্গে সঙ্গে ছুটে আসেন উদ্ধারকারীরা। আতঙ্কিত যাত্রীদের বের করে আনা হয়। পরে ইঞ্জিনিয়াররা এসে বিমানটি পরীক্ষা করে পরবর্তী যাত্রার ছাড়পত্র দেন।
-
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের











Click it and Unblock the Notifications