অনন্তনাগে নিকেশ পুলওয়ামা হামলার চক্রী জঈশ জঙ্গি সজ্জদ ভাট

অবশেষে নিকেশ করা গিয়েছে দুর্ধর্ষ জঙ্গি সজ্জদ ভাটকে।

অবশেষে নিকেশ করা গিয়েছে দুর্ধর্ষ জঙ্গি সজ্জদ ভাটকে। অনন্তনাগে সেনা-‌জঙ্গি সংঘর্ষে নিকেশ হয়েছে পুলওয়ামা হামলার মূল চক্রী এই সজ্জদ। এই জঈশ ই মহম্মদ জঙ্গির গাড়ি ব্যবহার করেই পুলওয়ামায় আত্মঘাতী বিস্ফোরণ ঘটানো হয়েছিল।

অনন্তনাগে নিকেশ পুলওয়ামা হামলার চক্রী জঈশ জঙ্গি সজ্জদ ভাট

মঙ্গলবার সকাল থেকেই দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগে বেশ কিছু জঙ্গির লুকিয়ে থাকার খবর যায় জওয়ানদের কাছে। সেই মতো তল্লাশি শুরু করলেই শুরু হয় গুলি বিনিময়। সেই সংঘর্ষে এক জওয়ানও শহিদ হয়েছেন।

গতকালও পুলওয়ামায় ৪৪ রাষ্ট্রীয় রাইফেলসের গাড়িতে যে আইইডি বিস্ফোরণ হয়েছিল, সেই হামলারও চক্রী ছিল সজ্জদ। সেই হামলায় শহিদ হন দুই নিরাপত্তা রক্ষী।

আরও হামলা চালানোর পরিকল্পনা ছিল সজ্জদদের। এক সময় আফজল গুরুর ঘনিষ্ঠ সহযোগী ছিল সে। আফজল গুরুর ফাঁসির পরেই গোপনে জঙ্গি কার্যকলাপ শুরু করে সজ্জদ। এদিনের সঙ্গে সজ্জদের সঙ্গে তোসিফ নামে এক জঙ্গি নিকেশ হয়েছে। এরা দু'‌জনেই জঈশ ই মহম্মদের হয়ে কাজ করত। দুজনেই আফজল গুরুর গ্রাম মাহরমের বাসিন্দা বলে জানিয়েছেন জম্মু ও কাশ্মীরের ডিজিপি দিলবাগ সিং।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+