জঈশ জঙ্গিরা জলের তলা দিয়ে হামলার ট্রেনিং নিচ্ছে, এদেশে এলে বেঁচে ফিরবে না, হুঙ্কার নৌসেনা প্রধানের
ভারতীয় নৌসেনার প্রধান অ্যাডমিরাল করমবীর সিং জানিয়েছেন, তাঁদের কাছে খবর রয়েছে যে জঈশ-ই-মহম্মদ জঙ্গিরা জলের নিচ থেকে হামলার ট্রেনিং নিচ্ছে।
ভারতীয় নৌসেনার প্রধান অ্যাডমিরাল করমবীর সিং জানিয়েছেন, তাঁদের কাছে খবর রয়েছে যে জঈশ-ই-মহম্মদ জঙ্গিরা জলের নিচ থেকে হামলার ট্রেনিং নিচ্ছে। এমনই ইন্টেলিজেন্স ইনপুট তাঁদের কাছে এসেছে। যদিও এর পাশাপাশি তিনি জানিয়েছেন যে, ভারতীয় নৌসেনা পুরোপুরি সজাগ রয়েছে। এবং এই ধরনের কোনও ঘটনা তাঁরা ঘটতে দেবেন না।

নৌসেনা প্রধানের হুঁশিয়ারি
নৌসেনা প্রধান বলেন, আমরা ইন্টেলিজেন্স ইনপুট পেয়েছি যে জঙ্গিরা জলের তলা দিয়ে যাতে হামলা চালানো যায় তার প্রশিক্ষণ নিচ্ছে। তবে আমরা তৈরি রয়েছি এবং কড়া নজর রাখছি। আমি আমজনতাকে ভরসার সঙ্গে বলতে চাই যে, এমন যেকোনও ধরনের হামলাকে আমরা আটকে দেব।

নিরাপত্তা জোরদার
অ্যাডমিরাল জানিয়েছেন, ২০০৮ সালে মুম্বই হামলার পর উপকূল নিরাপত্তার বিষয়টি আরও জোরদার হয়েছে। এবং উপকূলের নিরাপত্তা দায়িত্বে রয়েছেন নৌসেনার অধিকারিকেরা। এর পাশাপাশি রাজ্য সরকার ও অন্যান্য নিরাপত্তা সংস্থা বলয়কে আরও মজবুত করেছে। ফলে সমুদ্রপথে অনুপ্রবেশের কোনও সম্ভাবনা নেই।

বায়ুসেনা প্রধানের গলায়ও একই সুর
এর আগে গত মঙ্গলবার ভারতীয় বায়ুসেনা প্রধান বিএস ধানোয়া জানিয়েছিলেন, ভারতীয় বায়ুসেনা সতর্ক রয়েছে এবং যে কোনও ধরনের পরিস্থিতির জন্য নিজেদের তৈরি রেখেছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications