গতবছর জইশের দলে যোগ দিয়েই এদিন হামলার নেতৃত্বে জঙ্গি আদিল

পুলওয়ামায় যে গাড়িটি এদিন সিআরপিএফের বাসে ধাক্কা দিয়ে হামলা চালিয়ে ৪০ জনের বেশি জওয়ানকে মেরে ফেলল তা চালাচ্ছিল জইশ ই মহম্মদ জঙ্গি আদিল আহমেদ দার।

পুলওয়ামায় যে গাড়িটি এদিন সিআরপিএফের বাসে ধাক্কা দিয়ে হামলা চালিয়ে ৪০ জনের বেশি জওয়ানকে মেরে ফেলল তা চালাচ্ছিল জইশ ই মহম্মদ জঙ্গি আদিল আহমেদ দার। এই আদিলের নেতৃত্বেই এদিন জঙ্গিরা হামলা চালিয়েছে।

গতবছর জঈশের দলে যোগ দিয়েই এদিন হামলার নেতৃত্বে জঙ্গি আদিল

এই আদিল কাকাপোরা এলাকার বাসিন্দা। গতবছরই সে জঙ্গি দলে যোগ দিয়েছিল। এদিন একটি স্করপিও গাড়িতে ৩৫০ কিলোগ্রাম বিস্ফোরক নিয়ে সেনা কনভয়ে ধাক্কা দিয়ে নির্বিচারে গুলি চালানো হয়।

এই জঙ্গির ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয় পড়েছে। সেনার ওপরে এতবড় হামলা সাম্প্রতিক অতীতে হয়নি বলেই জানা গিয়েছে। ভিডিওয় আদিল বলছে, আমি আদিল। একবছর আগে জঈশে যোগ দিয়েছি। একবছর অপেক্ষা করার পর আমি সুযোগ পেয়েছি যা করতে আমি জঈশে যোগ দিয়েছি। এই ভিডিও আপনাদের কাছে পৌঁছনোর আগেই আমি স্বর্গে পৌঁছে যাব। কাশ্মীরের মানুষের জন্য এটাই আমার শেষ বার্তা।

প্রসঙ্গত এদিন মোট ৭৮টি গাড়ির সেনা কনভয় জম্মু থেকে শ্রীনগরের দিকে যাচ্ছিল। সবমিলিয়ে ২৫৪৭ জন সিআরপিএফ জওয়ান ছিলেন। জঈশের আত্মঘাতী জঙ্গিরা সুযোগ বুঝে এই কনভয়ে হামলা চালায়। যার ফলে অন্তত ৪০ জন সেনা শহিদ হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+