রাজৌরি হামলায় ৫ সেনা নিহত, দায় স্বীকার জইশ-ই-মুজাহিদিনের ফ্রন্ট ফেস সংগঠনের
জম্মু-কাশ্মীরের রাজৌরি জেলার ঘন জঙ্গলের কান্দি এলাকায় ৫ সেনা নিহত হয়েছিলেন। গুরুতর আহত হয়েছিলেন এক মেজরও। সেই হামলার দায় স্বীকার করল জইশ-ই-মহম্মদের ফ্রন্ট ফেস সংগঠন। শুক্রবার একটি প্রেস বিজ্ঞপ্তিতে পিপলস অ্যান্টি প্যাসিস্ট ফ্রন্ট এই দায় স্বীকার করে।
এই পিপলস অ্যান্টি প্যাসিস্ট ফ্রন্ট হল মৌলানা মাসুদ আজহারের জইশ-ই-মুজাহিদিনের একটি ফ্রন্ট ফেস সংগঠন। তারা স্বীকার করে নেয়, শুক্রবার তারাই সন্ত্রাসী হামলা চালিয়েছেন। তার ফলে পাঁচ সেনা সদস্য নিহত হয় রাজৌরিতে এবং একজন মেজর গুরুতর আহত হন।

পিএএফএফ দাবি করেছে, তারা যে জম্মু ও কাশ্মীরে একটি অতর্কিত হামলা চালাতে পারে, তার জন্য গত ২০ এপ্রিল একটি টোপ নিক্ষেপ করেছিল। আমরা এই জঙ্গলকে দীর্ঘ সময় ধরে প্রস্তুত করেছি। আর আপনারা সেটাই করেছেন, যা আমরা আশা করেছিলাম। মোট কথা, আপনারা আমাদের টোপ গিলে জঙ্গলের রাস্তায় এসেছেন, আর আমাদেশ মিশন সফল হয়েছে।
পিপলস অ্যান্টি প্যাসিস্ট ফ্রন্ট আরও জানিয়েছে, "এখন যা ঘটছে তার সবকিছুই আমাদের পক্ষে। কারণ আমরা বিশ্বকে দেখিয়েছি যে, আমরা আপনার বিরুদ্ধে দাঁড়িয়েছি। আমরা অতর্কিত আক্রমণে চালিয়েছি। আমরা এই হত্যালীলা চালিয়েছি এবং এই জঙ্গ জিতেছি।

তারা আরও জানিয়েছে, বিশ্ব জানে আমরা এখনও এখানে আছি। যদিও আমরা মরেও যাই, আমরা জয়ী হয়েই মরব। আমাদের যে উদ্দেশ্যে জীবন দিয়েছে, সেই উদ্দেশ্য সফল। পুরো বিশ্ব তা জানবে। সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, এই সন্ত্রাসীরা যারা ঘন কান্দি জঙ্গলে লুকিয়ে আছে, তাদেরই একটি দল ২৪ এপ্রিল পুচের একটি সেনা গাড়িতে হামলা করেছিল। যাতে পাঁচজন সেনা নিহত হন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications