Jeet Adani Wedding: বিয়েতে বিশেষভাবে সক্ষমদের আমন্ত্রণ, হবু স্ত্রীকে নিয়ে মিট্টি ক্যাফেতে আদানির ছোট ছেলে জিত
Jeet Adani Wedding: আগামী ৭ ফেব্রুয়ারি বিয়ের আসরে বসতে চলেছেন শিল্পপতি গৌতম আদানির (Gautam Adani) ছোট ছেলে জিত আদানি। সুরাটের প্রসিদ্ধ হিরে ব্যবসায়ী জইমিন শাহের কন্যা দিবার (Diva) সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন আদানি কর্তার ছোট ছেলে। তার আগে সম্প্রতি বাগদত্তাকে নিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরের মিট্টি ক্যাফেতে (Mitti Cafe) ঘুরে এলেন জিত।
মিট্টি ক্যাফে আদতে একটি অলাভজনক (Non Profit) সংস্থা। মিট্টি সোশ্যাল ইনিশিয়েটিভ ফাউন্ডেশনের একটি সামাজিক উদ্যোগ এই ক্যাফে। বিশেষভাবে সক্ষম (Specially Abled) ব্যক্তিদের কর্মসংস্থান ও জীবিকা প্রদানের জন্য নিবেদিত এই ক্যাফে।

২০১৭ সাল থেকে শুরু করে দীর্ঘ ৮ বছরে সারা দেশে ৪১টি এধরনের ক্যাফে খুলেছে তারা। শারীরিক, মানসিক বিশেষভাবে সক্ষম প্রাপ্তবয়স্কদের সমাজের মূলস্ত্রোতের অঙ্গ হিসেবে গণ্য করতে কাজে নিয়োগ করে থাকে এই ক্যাফে।
বরাবরই এই ক্যাফের উদ্যোগকে প্রশংসা জানিয়ে এসেছেন জিত আদানি। হবু স্ত্রী দিবার সঙ্গে অনেকক্ষণ ক্যাফেতে গিয়ে কর্মীদের সঙ্গে সময় কাটান জিত। ক্যাফের কর্ণধার আলিনা আলম ও তাঁর গোটা টিমকে বিয়ের নিমন্ত্রণ সেরেছেন হবু দম্পতি।
ক্যাফের কর্মীদের সঙ্গে দীর্ঘক্ষণ কথাও বলেন হবু দম্পতি। তাদের কাজের প্রশংসাও জানান আদানি পুত্র ও তাঁর হবু স্ত্রী। পাল্টা সৌজন্য হিসেবে হবু দম্পতিকে ফুলের তোড়া ও অন্যান্য রুচিশীল উপহারে ভরিয়ে দেওয়া হয় মিট্টি ক্যাফের তরফে।
মিট্টি ক্যাফে ও সেখানের বিশেষভাবে সক্ষম কর্মীদের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক জিত আদানির। নানাভাবে তাঁদের পাশে থেকেছেন আদানি পুত্র। টিমের সঙ্গে তাঁর উষ্ণ অভ্যর্থনা ও আলাপচারিতাও তারই প্রমাণ দেয়। মিট্টি ক্যাফেতে নিমন্ত্রণ সারার আগে সম্প্রতি মহাকুম্ভতেও গিয়েছিলেন জিত আদানি ও দিবা। প্রয়াগরাজের সঙ্গমে পুণ্য অর্জনে গিয়েছিলেন তারা।
মহাকুম্ভে (Maha Kumbh) গিয়েছিলেন স্বয়ং গৌতম আদানিও। সেখানে তিনি জানিয়েছিলেন, ৭ ফেব্রুয়ারি ছেলের বিয়ে ঠিক হয়েছে। তবে তা হবে খুব সাদামাটা ভাবেই। পরিবারের রীতি রেওয়াজ মেনে ছিমছামভাবে হবে জিতের বিয়ের আয়োজন।
গৌতম আদানি বলেন, খেটে খাওয়া শ্রেণী থেকেই তাঁর বড় হয়ে ওঠা। আর তাই ছেলের বিয়েও সারা হবে জাঁকজমকহীন ভাবে। মিট্টি ক্যাফেতে হবু দম্পতির যাওয়া ফের একবার প্রমাণ করে দিল, সমাজের পাশে রয়েছেন আদানিরা।












Click it and Unblock the Notifications