JEE CBSE Exam: একই দিনে কীভাবে জয়েন্ট এন্ট্রান্স ও সিবিএসই দ্বাদশের পরীক্ষা? চিন্তা দূর করে বড় ঘোষণা সুকান্তর
JEE Main CBSE 12 Exam Dates Clash: একদিকে জয়েন্ট এন্ট্রান্স মেন। অন্যদিকে সিবিএসই বোর্ডের দ্বাদশ শ্রেণীর ফাইনাল পরীক্ষা। একই দিনে পড়েছে দুই পরীক্ষা। আর তাতেই চিন্তায় পড়ুয়া থেকে অভিভাবকরা। আগামী ২ এপ্রিল তারিখে রয়েছে দুটি পরীক্ষাই। তবে এর ফলে যাদের সমস্যা হবে, তাদের জন্য থাকছে বিকল্প ব্যবস্থা। মঙ্গলবার সবিস্তারে তা জানিয়ে দিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।
২০২৫ সালের জয়েন্ট এন্ট্রাস মেন পরীক্ষার সেশন ২ শুরু হবে এপ্রিলে। সিবিএসইর দ্বাদশ শ্রেণির পরীক্ষার মাঝেই জেইই মেন পরীক্ষা নেবে জাতীয় পরীক্ষা নিয়ামক সংস্থা ওরফে ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা NTA। এপ্রিলের ২, ৩,৪,৭,৮ ও ৯ তারিখে রয়েছে জেইই মেন পরীক্ষা। সিবিএসই-র বিজ্ঞানের কোনও বিষয়ের সঙ্গে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার তারিখ একদিনে পড়েনি। বরং কিছু ল্যাঙ্গুয়েজ, হোম সায়েন্স, সাইকোলজি বিষয়ের পরীক্ষা পড়েছে জয়েন্টের সঙ্গে একদিনে।

গত বছর ২০ নভেম্বর CBSE ২০২৫-এর পরীক্ষাসূচি প্রকাশিত হয়। সেই সূচি অনুযায়ী, ২ এপ্রিল সকাল সাড়ে ১০টা থেকে দেড়টা পর্যন্ত বাংলা-সহ অন্যান্য ভাষার পরীক্ষা হবে। আবার গত ১০ তারিখ কেন্দ্রীয় পরীক্ষা নিয়ামক সংস্থা বা এনটিএ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সেশন ২ -এর JEE মেন পরীক্ষাও হবে এপ্রিলের ২ তারিখ। ৩ ও ৪ তারিখ যথাক্রমে হোম সায়েন্স ও সাইকোলজি পরীক্ষা হবে। সকাল সাড়ে দশটা থেকে বেলা দেড়টা পর্যন্ত হবে পরীক্ষা।
জীবনের অন্যতম দুই পরীক্ষা পড়েছে একইদিনে। সিবিএসইর দ্বাদশ শ্রেণীর পরীক্ষা দিচ্ছেন, এমন অনেকেই জয়েন্ট পরীক্ষায় বসেন। কিন্তু একই দিনে পরীক্ষা পড়ে যাওয়ায় দুশ্চিন্তায় তারা। যদিও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার জানিয়েছেন, যাদের সমস্য়া হবে, তারা সরাসরি NTA-কে মেল করে জানাতে পারবে। সেক্ষেত্রে সেই প়ড়ুয়ার পরীক্ষার দিন পরিবর্তন করা হবে।
সুকান্ত মজুমদার এদিন বলেন, "জেইই মেন ও সিবিএসইর ল্যাঙ্গুয়েজ পেপারের পরীক্ষা একদিনে পড়েছে। এই সমস্যা আমরা দেখেছি। ছাত্রছাত্রীদের চিন্তার কোনও কারণ নেই। যাদের একদিনে পরীক্ষা পড়েছে, তারা এনটিএকে মেল করুন। আমরা ইতিমধ্যেই ১৯০টি মেল পেয়েছি। একই দিনে যাদের পরীক্ষা পড়েছে তাদের অন্যদিন এনটিএ পরীক্ষা নেবে। কাজেই, পরীক্ষা দিতে পারবেন না এমনটা ভাবার কারণ নেই। চিন্তার কারণ নেই।"
-
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের











Click it and Unblock the Notifications