করোনার কোপে এবার স্থগিত জয়েন্টও, সিবিএসসি-আইসিএসর পথেই ন্যাশনাল টেস্টিং এজেন্সি
করোনার আবহে স্থগিত হয়ে গেল সর্বভারতীয় জয়েন্ট বা জেইই মেনস। পড়ুয়াদের স্বাস্থ্যের কথা মাথায় রেখেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের পরামর্শ মেনে জেইই-মেনস পরীক্ষা স্থগিত করে দিন ন্যাশনাল টেস্টিং এজেন্সি।
করোনার আবহে স্থগিত হয়ে গেল সর্বভারতীয় জয়েন্ট বা জেইই মেনস। পড়ুয়াদের স্বাস্থ্যের কথা মাথায় রেখেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের পরামর্শ মেনে জেইই-মেনস পরীক্ষা স্থগিত করে দিন ন্যাশনাল টেস্টিং এজেন্সি। আগামী ২৭ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত জেইই মেন হওয়ার কথা ছিল। তা আপাতত স্থগিত হয়ে গেল।

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল রবিবার টুইটারে বলেন, বর্তমানে করোনা ভাইরাস পরিস্থিতির কথা মাথায় রেখে ২০২১ জেইই-মেনস পরীক্ষা স্থগিত রাখার পরামর্শ দিয়েছিলাম। কেননা পড়ুয়াদের সুরক্ষা ও কেরিয়ারই সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। সেই পরামর্শ মেনে ন্যাশনাল টেস্টিং এজেন্সি পরীক্ষা স্থগিত করেছে।
ন্যাশনাল টেস্টিং এজেন্সির তরফে জানানো হয়েছে, প্রথম দু-দফার জেইই-মেনস হয়ে গিয়েছে। ২৩ থেকে ২৬ ফেব্রুয়ারি প্রথম দফায় পরীক্ষা দিয়েছিলেন ৬ লক্ষ ২০ হাজার ৯৭৮ পরীক্ষার্থী। দ্বিতীয় দফায় ১৬ থেকে ১৮ মার্চ পরীক্ষা দিয়েছিলেন ৫ লক্ষ ৫৬ হাজার ২৪৮ জন। তৃতীয় দফার পরীক্ষা স্থগিত হয়ে গেল।
শিক্ষামন্ত্রী জানিয়েছেন, তৃতীয় ও চতুর্থ দফার পরীক্ষার নির্ঘণ্ট পরে ঘোষণা করা হবে। কমপক্ষে ১৫ দিন আগে জানানো হবে পরীক্ষার দিনক্ষণ। তিনি ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ চিন্তা করেই এই পরামর্শ দিয়েছেন বলে টুইট করে জানিয়েছেন। এর আগে সিবিএসসি-র দ্বাদশ শ্রেণির পরীক্ষা এবং আইসিএসসি-র দশম ও দ্বাদ্শ শ্রেণির পরীক্ষা স্থগিত করে দেওয়া হয়েছিল।












Click it and Unblock the Notifications