পিছিয়ে গেল JEE-Main-র থার্ড সেশনের পরীক্ষা, ঘোষণা করলেন কেন্দ্রী শিক্ষামন্ত্রী
পিছিয়ে গেল JEE-Main-র থার্ড সেশনের পরীক্ষা, ঘোষণা করলেন কেন্দ্রী শিক্ষামন্ত্রী
দুটি সেশনের পরীক্ষা হয়ে গিয়েছিল। কিন্তু শেষ সেশনের পরীক্ষা আটকে গেল করোনা সংক্রমণের কারণে। মে মাসে যে সেশনের পরীক্ষা হওয়ার কথা ছিল সেটা পিছিয়ে দেওয়া হল। ঘোষণা করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল। করোনার করণে পিছিয়ে দেওয়া হয়েছে একাধিক পরীক্ষা। রমেশ পোখরিয়াল জানিয়েছেন জেইই মেইন মে মাসের সেশনের পরীক্ষা আপাতত নেওয়া যাবে না বলে টুইট করে জানিয়েছেন তিনি।

জেইই মেইনের দুিট সেশনের পরীক্ষা হয়েছে। প্রথম সেশনের পরীক্ষা হয়েছে ২৩ থেকে ২৬ ফেব্রুয়ারি। দ্বিতীয় সেশনের পরীক্ষা হয়েছে ১৬ থেকে১৮ মার্চ। মে মাসে তৃতীয় সেশনের পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু দেশে করোনা সংক্রমণের কথা ভেবে মে মাসের পরীক্ষার সেশন পিছিয়ে দেওয়া হয়েছে। কবে পরীক্ষা নেওয়া হবে সেটা পরে জানানো হবে বলে জানানো হয়েছে।
করোনা পরিস্থিতির কারণে ইতিমধ্যেই স্কুলে ছুটি দিয়ে দেওয়া হয়েছে। বাতিল করে দেওয়া হয়েছে সিবিএসই-র দশম শ্রেণির পরীক্ষা। পিছিয়ে দেওয়া হয়েছে দ্বাদশ শ্রেণির পরীক্ষাও। পশ্চিমবঙ্গেও স্কুলে ছুটি ঘোষণা করা হয়েছে। গতবারেও এই করোনা পরিস্থিতির কারণেই পিছিয়ে দেওয়া হয়েছিল রাজ্যের একাধিক পরীক্ষা।












Click it and Unblock the Notifications