জুলাইয়ে জয়েন্ট মেন ও নিট পরীক্ষার দিন নির্দিষ্ট, সিবিএসই-র বাকি পরীক্ষার দিন ঘোষণা শীঘ্রই
জয়েন্ট (মেন) এবং নিট পরীক্ষার দিন ঘোষণা করলেন মানব সম্পদ উন্নয়নমন্ত্রী রমেস পোখরিয়াল নিশাঙ্ক। জুলাইয়ের ১৮ থেকে ২৩ তারিখের মধ্যে হবে জয়েন্টের মেন পরীক্ষা আর নিট পরীক্ষা নেওয়া হবে ২৬ জুলাই।
জয়েন্ট (মেন) এবং নিট পরীক্ষার দিন ঘোষণা করলেন মানব সম্পদ উন্নয়নমন্ত্রী রমেস পোখরিয়াল নিশাঙ্ক। জুলাইয়ের ১৮ থেকে ২৩ তারিখের মধ্যে হবে জয়েন্টের মেন পরীক্ষা আর নিট পরীক্ষা নেওয়া হবে ২৬ জুলাই। পরীক্ষার দিন জানতে না পারায় প্রায় ২৫ লক্ষ ছাত্রছাত্রীর মধ্যে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল।

এর আগে ন্যাশনাল টেস্টিং এজেন্সি ২০২০-র জয়েন্ট মেন পরীক্ষার দিন পিছিয়ে দেয়। ৫,৭,৮ এবং ১১ এপ্রিল যে পরীক্ষা হওয়ার কথা ছিল, সেই পরীক্ষা হবে মে-র শেষ সপ্তাহে।
সিবিএসই-র দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ডের পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত খুব তাড়াতাড়ি জানানো হবে বলে জানিয়েছেন মন্ত্রী।
দেশব্যাপী বিশ্ববিদ্যালয় ও স্কুলগুলি ১৬ মার্চ থেকে বন্ধ রয়েছে। কেন্দ্রীয় সরকারই এই বন্ধের নির্দেশ দিয়েছিল। অন্যদিকে ২৪ মার্চ লকডাউনের কথা জানান প্রধানমন্ত্রী। এর পরবর্তী সময়ে লকডাউনের সময় বৃদ্ধি পাওয়ায় জয়েন্ট ও নিটের সময়ও পিছিয়ে যায়। জুনে নিট ও জয়েন্ট নেওয়ার সম্ভাবনা থাকলেও পরিস্থিতির পর্যালোচনা করে তা পিছিয়ে দেওয়া হয় বলে জানিয়েছেন ইউজিসির এক আধিকারিক।












Click it and Unblock the Notifications