করোনা আবহে নিট ও জয়েন্ট পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্র!
করোনা আবহে পড়াশোনা পাঠ প্রায় বন্ধ হয়ে গিয়েছে দেশে। এই অবস্থায় অন্ধকারের দিকে অগ্রসর হচ্ছে কয়েক লক্ষ ছাত্র। এই অবস্থায় কলেজ, বিশ্ববিদ্যালয়, স্কুলের পরীক্ষা বাতিল হয়েছে। তবে তা সত্ত্বেও এবার নিট ও জয়েন্ট এন্ট্র্যান্স পরীক্ষা নিয়ে বড় ঘোষণা করে শীর্ষ আদালত। পূর্ব নির্ধারিত তারিখেই জয়েন্ট এন্ট্রান্স এবং নিটের পরীক্ষা নেওয়ার কথা জানায় সুপ্রিম কোর্ট। এবং সূত্রের খবর, কেন্দ্র সুপ্রিমকোর্টের রায় অনুযায়ী ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে ছেলেখেলা না করে পরীক্ষা না পিছোনোর সিদ্ধান্ত নিতে চলেছে। আর এর জন্যে করোনা সংক্রমণ ছড়ানো রুখতে সবরকম সতর্কতা অবলম্বন করা হবে।

পরীক্ষা পিছিয়ে দেওয়া নিয়ে সুপ্রিম রায়
এর আগে এই বিষয়ে সোমবার সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দেয়, আইআইটি-তে ভর্তির জন্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা ও মেডিকেলের জন্য নিটের পরীক্ষা নেওয়া আবশ্যিক। তাই পূর্বনির্ধারিত তারিখেই এই পরীক্ষা নেওয়া হবে। প্রসঙ্গত, করোনার ভয়াবহতার কারণে এই প্রবেশিকা পরীক্ষা পিছিয়ে দেওয়ার জন্য আবেদন করা হয়েছিল।

ছাত্রদের আর্জি খারিজ
উল্লেখ্য, ১১টি রাজ্যের ১১ জন শিক্ষার্থী এই করোনা পরিস্থিতিতে পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়েছিল। তাঁদের দাবি ছিল, পরিস্থিতি স্বাভাবিক হলে তবেই যেন এই প্রকার পরীক্ষা নেওয়া হয়। সেই আর্জি খারিজ করে দিয়ে সুপ্রিম কোর্ট জানায় সেপ্টেম্বরেই হবে এই প্রবেশিকা পরীক্ষাগুলি।

কবে হবে পরীক্ষা?
এর আগে শিক্ষামন্ত্রক জানিয়েছিল, সেপ্টেম্বরের ১-৬ তারিখের মধ্যেই জয়েন্ট এন্ট্রান্স মেন্স, ২৭ সেপ্টেম্বর জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্স এবং ১৩ সেপ্টেম্বর নিট পরীক্ষার সময়সূচি নির্ধারণ করা হয়েছে। এর আগে লকডাউনের জেরে আটকে গেছে বহু বোর্ডের পরীক্ষা, বহু প্রবেশিকা এবং বহু চাকরির পরীক্ষা।












Click it and Unblock the Notifications