দিল্লিতে জিনস-টি শার্ট আর সংসদীয় ক্ষেত্রে শাড়ি-সিন্দুর! প্রিয়ঙ্কাকে কটাক্ষ বিজেপি সাংসদের

প্রিয়ঙ্কা গান্ধীর রাজনীতিতে আসার ঘটনাকে যেন মেনে নিতে পারছে না বিজেপি। আজ এক নেতা কটাক্ষ করেন তো পরের দিন আরেক নেতা আরও তীর্ষক কটাক্ষ করছেন।

প্রিয়ঙ্কা গান্ধীর রাজনীতিতে আসার ঘটনাকে যেন মেনে নিতে পারছে না বিজেপি। আজ এক নেতা কটাক্ষ করেন তো পরের দিন আরেক নেতা আরও তীর্ষক কটাক্ষ করছেন। সম্প্রতি এই তালিকায় যুক্ত হয়েছেন বিজেপি সাংসদ হরিশ দ্বিবেদী।

দিল্লিতে জিনস-টি শার্ট আর সংসদীয় ক্ষেত্রে শাড়ি-সিন্দুর! প্রিয়ঙ্কাকে কটাক্ষ বিজেপি সাংসদের

প্রিয়ঙ্কা গান্ধীকে নিয়ে কটাক্ষের শেষ নেই। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বিজেপি সাংসদ হরিষ দ্বিবেদী বলেছেন, রাহুল যদি ব্যর্থ হন সেই জন্য প্রিয়ঙ্কাকে আনা হয়েছে। দিল্লিতে প্রিয়ঙ্কা গান্ধী জিনস ও টি শার্ট পড়েন। কিন্তু যখন তিনি সংসদীয় ক্ষেত্রে যান, তখন পড়েন শাড়ি ও সিন্দুর।

কংগ্রেসের তরফে প্রিয়ঙ্কার রাজনীতি যোগ দেওয়ার কথা জানানো পর প্রিয়ঙ্কাকে উদ্দেশ্য করে কটাক্ষ ভাসানোা হয়েছে বিভিন্ন মহল থেকে। যদিও এখনও সেসবের কোনও উত্তর দেননি নব নিযুক্ত কংগ্রেস সাধারণ সম্পাদক।

এর আগে বিহারের মন্ত্রী বিনোদ নারায়ণ ঝা বলেছিলেন প্রিয়ঙ্কা গান্ধীকে উদ্দেশ্য করে বলেছিলেন, তিনি খুব সুন্দরী। সেটা বাদ দিয়ে তাঁর আর কোনও রাজনৈতিক কৃতিত্ব নেই। প্রিয়ঙ্কাকে নিয়ে সমস্যা রয়েছে বিহারের উপমুখ্যমন্ত্রী সুশীল কুমার মোদীরও। বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয় বলেছিলেন প্রিয়ঙ্কার 'চকোলেট ফেসে'র কথা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+