মহাজোট সরকারের শুরুতেই 'হোঁচট'! বিদ্রোহী নীতীশের দলের পাঁচ বিধায়ক

মহাজোটের সরকারে শুরুতেই ধাক্কা! গত কয়েকদিন আগেই বিজেপির সঙ্গে জোট ছেড়ে বেরিয়ে গিয়েছেন নীতীশ কুমার। অতীত ভুলে তেজস্বী যাদবকে মাথায় রেখে নয়া সরকার গঠন হয়েছে বিহারের বুকে। আজ মঙ্গবার মহাজোট সরকারের মন্ত্রিসভা গঠন হয়।

মহাজোটের সরকারে শুরুতেই ধাক্কা! গত কয়েকদিন আগেই বিজেপির সঙ্গে জোট ছেড়ে বেরিয়ে গিয়েছেন নীতীশ কুমার। অতীত ভুলে তেজস্বী যাদবকে মাথায় রেখে নয়া সরকার গঠন হয়েছে বিহারের বুকে। আজ মঙ্গবার মহাজোট সরকারের মন্ত্রিসভা গঠন হয়।

যেখানে মোটঁ ৩১ জন বিধায়ককে মন্ত্রিত্ব দেওয়া হয়েছে। যার মধ্যে একটা বড় অংশ অর্থাৎ মন্ত্রিত্ব পেয়েছে আরজেডি থেকে। প্রায় ১৬ জন বিধায়ক সে দল থেকে মন্ত্রী হয়েছেন।

ক্ষোভ ছড়িয়েছে জেডিইউয়ের মধ্যে।

ক্ষোভ ছড়িয়েছে জেডিইউয়ের মধ্যে।

আর তাতেই নাকি ক্ষোভ ছড়িয়েছে জেডিইউয়ের মধ্যে। আর সেই ক্ষোভ থেকে রাজভবনে শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগই দিলেন না নীতীশের দলের পাঁচ বিধায়ক। তাঁরা হলেন পারবত্তার বিধায়ক ডক্টর সঞ্জীব কুমার, রুনিসাইদপুর পঙ্কজ কুমার মিশ্র, বারবিঘা বিধায়ক সুদর্শন কুমার এবং মাটিহানির বিধায়ক রাজকুমার সিং এবং কেশরিয়া বিধায়ক শালিনী মিশ্র। এই পাঁচ বিধায়কই ভূমিহার সম্প্রদায়ের বলে জানা যাচ্ছে। জোট সরকারের শুরুতেই কার্যত জেডিইউ এই পাঁচ বিধায়কের বিদ্রোহ ঘিরে অস্বস্তি বাড়ছে। আর তা থেকেই নানা জল্পনা তৈরি হচ্ছে রাজনৈতিকমহলে।

দলের মধ্যে কোনও মনোমালিন্য নেই।

দলের মধ্যে কোনও মনোমালিন্য নেই।

যদিও নেতৃত্বের দাবি, দলের মধ্যে কোনও মনোমালিন্য নেই। সাময়িক সমস্যা হলেও তা আলোচনার মধ্যে মিটিয়ে ফেলা হবে বলে দাবি জেডিইউয়ের। কিন্তু কি নিয়ে সমস্যা? জানা যাচ্ছে, নয়া মন্ত্রিসভা নিয়েও ক্রজত বিদ্রোহী ওই পাঁচ বিধায়ক। মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তাঁরা। নয়া মহাজোট সরকারের মন্ত্রিসভাতে ১১ জন মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের জেডি(ইউ), দুইজন কংগ্রেস এবং একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতন রাম মাঞ্জির হাম থেকে এসেছেন। এক নির্দল বিধায়ককেও মন্ত্রিত্ব দেওয়া হয়েছে।

এক নজরে নীতীশের মন্ত্রিসভা

এক নজরে নীতীশের মন্ত্রিসভা

তবে নীতীশের নয়া মন্ত্রীসভাতে তিনজন মহিলা রয়েছেন। তাঁরা হলেন, রয়েছেন শীলা কুমারী এবং লেশি সিং। দুজনেই জেডিইউ-য়ের বিধায়ক বলে জানা যাচ্ছে। অন্যদিকে আরজেডি থেকে অনিতা দেবীকে বিধায়ক হিসাবে নিয়ে আসা হয়েছে। আরজেডিতে জেডি(ইউ)-এর বিজেন্দ্র যাদব ছাড়াও লালু প্রসাদের দুই ছেলে সহ মোট সাতজন যাদব রয়েছেন। অন্যদিকে বিহারের জনবহুল জাতিগোষ্ঠীর অন্যদের মধ্যে রয়েছে ললিত যাদব, সুরেন্দ্র প্রসাদ, চন্দ্রশেখর, রামানন্দ যাদব এবং জিতেন্দ্র কুমার রাই।

বৈঠকে বিজেপি

বৈঠকে বিজেপি

তবে একদিকে যখন নয়া মন্ত্রিসভা গঠন করছেন নীতীশ কুমার। অন্যদিকে বিহার বিজেপির কোর কমিটিকে নিয়ে বৈঠক সারলেন অমিত শাহ। মূলত আগামী রণকৌশল ঠিক করতেই এই বৈঠক বলে জানা গিয়েছে। তবে এই পাঁচ বিধায়কের বিদ্রোহ আগামীদিনে বড়সড় ম্ফ্যাক্টার হবে না তো মহাজোটের কাছে? বিশ্লেষকদের মতে, বিন্দু বন্দু থেকেও সিন্ধু হয়ে থাকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+